শনিবার, ২৮ মার্চ ২০২৬

আজ বিকেলে স্বাক্ষর হচ্ছে ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’, রাজনৈতিক অঙ্গনে প্রত্যাশা ও অনিশ্চয়তা একসঙ্গে

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠনের মোড় ঘুরিয়ে দিতে পারে এমন ঐতিহাসিক দলিল ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ আজ বিকেলে স্বাক্ষর হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল চারটায় অনুষ্ঠেয় এই স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কমিশন বলছে, এটি হবে “নতুন রাজনৈতিক সমঝোতার ভিত্তিপত্র”, […]

সংসদের দেওয়াল টপকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধারা’

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুক্রবার সকালে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়, যখন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে শতাধিক ব্যক্তি পুলিশি বাধা অতিক্রম করে দেয়াল টপকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রবেশ করেন এবং অতিথিদের জন্য বরাদ্দ আসনে বসে পড়েন। সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। জাতীয় সংসদের দক্ষিণমুখী মঞ্চে বিকেল ৪টায় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মূল কর্মসূচি শুরু হওয়ার কথা […]

‘জুলাই সনদে স্বাক্ষর করলেই কাজ শেষ নয়, এটিকে আরও দূর এগিয়ে নিতে হবে’ — প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করলেই দায়িত্ব শেষ নয়; বরং এটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, এই সনদের মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হবে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এসব কথা […]

অবিলম্বে পিআরসহ পাঁচ দফা দাবি মানতে হবে: ডা. ফখরুদ্দিন মানিক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক বলেছেন, অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে পিআরসহ পাঁচ দফা দাবি মেনে নিতে হবে। অন্যথায় জনগণের আন্দোলন রক্তের বিনিময়ে হলেও সফল হবে। তিনি এ কথা বলেন মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত আয়োজিত মানববন্ধনের মিরপুর […]

সাবেক রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তার সম্পদ জব্দের নির্দেশ

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তার জমি, ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার (১৩ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের আবেদন ও আদালতের আদেশ দুদকের উপ-সহকারী পরিচালক আইনুন্নাহার রাইহান আদালতে আবেদন করেন যে, […]

আওয়ামী লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকা রহস্যজনকভাবে মৃত অবস্থায় উদ্ধার

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা বরিশাল শহরের নিজ বাসায় রহস্যজনকভাবে মারা গেছেন। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর রোড এলাকার তার বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি—দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন শারমিনের মেয়ে দিতান জানান, বিকেল থেকে মায়ের কোনো সাড়া না পেয়ে রাতে দরজা খুলে দেখেন, তিনি খাটে […]

তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার এবার প্রদর্শিত হলো রাজধানীর রাস্তায় বড় পর্দায়। রবিবার (১২ অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পলাশী মোড়ে ছাত্রদলের এক ব্যতিক্রমী উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর উদ্যোগ নেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. […]

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক নয়: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির রোম সফরকালে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন— এমন কোনো পরিকল্পনা বা ঘোষণা নেই, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কিছু সংবাদমাধ্যম ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস (BSS) ড. ইউনূসের রোম […]

শাপলা প্রতীক ও ভোটার অন্তর্ভুক্তি নিয়ে ইসিতে এনসিপির দাবি

শাপলা প্রতীক বরাদ্দ ও নতুন ভোটার অন্তর্ভুক্তি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে কমিশনের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক করেন এনসিপির তিন […]

দেশে ফেরার ঘোষণা, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে তারেক রহমানের ২৩ বার্তা

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, তিনি দ্রুতই দেশে ফিরছেন। বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি দেশের আগামী নির্বাচন, জুলাই অভ্যুত্থানের চেতনা, জোট রাজনীতি, দলের প্রার্থী বাছাই এবং আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে ২৩টি গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। তারেক রহমান বলেন, “জুলাই আন্দোলনের মূল নায়ক আমি নই, […]