বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দুই বছর পর পিবিআইয়ের তদন্তে মূল রহস্য উদ্ঘাটন

শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে স্বামী কর্তৃক স্ত্রী খুন, আদালতে স্বীকারোক্তি নারায়ণগঞ্জে দুই বছর আগে সংঘটিত গৃহবধূ সুমা আক্তার (৩০) হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে নিহতের স্বামী মো. শহীদুল্লাহ (৩৮) কে গ্রেপ্তার করেছে পিবিআই, যিনি আদালতে হত্যার দায় স্বীকার করেছেন। ঘটনাপ্রবাহ ২০২৩ সালের ৭ নভেম্বর বুধবার ফতুল্লা […]

টঙ্গী অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটার নাঈমের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৫) মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নাঈমের শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল। গত ২২ সেপ্টেম্বর টঙ্গীতে […]

আগারগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

রাজধানীর আগারগাঁও তালতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার পাইপের আঘাতে বাবলু মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জনতা হাউজিংয়ের গেটের সামনে ফুটপাতে চা-সিগারেট বিক্রি করতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাবলুকে প্রথমে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা […]

সিলেটে সাদাপাথর লুট: বরখাস্ত বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটপাটের মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি রোববার সকালে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার এডিসি মুহাম্মদ সাইফুল ইসলাম। মামলার পটভূমি সাদাপাথর রেলওয়ের সংরক্ষিত বাঙ্কার এলাকায় পাথর লুটের […]

এটিইউ প্রধান হিসেবে রেজাউল করিমের যোগদান, ফরাসি ও যুক্তরাজ্য প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম পিপিএম এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। রেজাউল করিম ১৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর এএসপি হিসেবে পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বগুড়া, লালমনিরহাট, খাগড়াছড়ি, চাঁদপুর, রাজবাড়ী, নাটোর, ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন। […]

স্বাস্থ্য খাতের দুর্নীতির হোতা মোতাজ্জরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির সঙ্গে জড়িত বহুল আলোচিত মোতাজ্জরুল ইসলাম মিঠু অবশেষে গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে দুদকে […]

গুলশান থানার সাবেক ওসি আমিনুল ইসলাম গ্রেপ্তার

ঢাকার গুলশান থানার সাবেক ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারেই তাকে গ্রেপ্তার দেখানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ আগস্টের পর তিনি ওই প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেন। এর আগে তার বিরুদ্ধে ঢাকায় আদালতে পিটিশন মামলা […]

উৎকোচ গ্রহণের অভিযোগে বিআইডব্লিউটিএর ২ জন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে উৎকোচ লেনদেনের একটি ঘটনা নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে আসে। এ প্রেক্ষিতে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনের নির্দেশে বিআইডব্লিউটিএর নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক (মেরিন) মোঃ আব্দুর রহিম এবং উপপরিচালক মোঃ ওবায়দুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত […]

ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে সাংবাদিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কভার করার সময় মারা গেছেন চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলাম (তারিক শিবলী), বয়স ৪০ বছর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান জানান, […]

র‍্যাবের অভিযানে রাজধানীতে অবৈধ ওয়াকিটকি উদ্ধার

রাজধানীর ফার্মগেট ও মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকি সেট ও যন্ত্রাংশ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় অনলাইনে এসব অবৈধ ডিভাইস বিক্রির সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা হলো— আনিকুল ইসলাম নাঈম (৩৫), নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা এবং BOAFANG HANDY নামে অনলাইন প্রতিষ্ঠানের মালিক, ও তার সহযোগী সাব্বির […]