বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

কবিরহাটে মাদকসহ এক জন, বিশৃঙ্খলার অভিযোগে দুই জন গ্রেফতার

নোয়াখালী, ১৪ জুলাই ২০২৫: নোয়াখালীর কবিরহাট থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ এক ব্যক্তি এবং জনশান্তি বিনষ্টের অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুকের দিকনির্দেশনায় ওসি মো. শাহীন মিয়ার তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মঞ্জুর আহমদের নেতৃত্বে সোমবার রাত ২টা ১৫ মিনিটের দিকে অভিযান পরিচালনা করা হয়। কবিরহাট থানাধীন ৭ […]

বাঁশখালীতে অভিযান, ৪,২৮৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

চট্টগ্রাম, ১৫ জুলাই ২০২৫: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের অভিযানে ৪,২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। বাঁশখালী থানাধীন শেখেরখীল ইউনিয়নের ৬ […]

আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। রবিবার (১৩ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অপু বিশ্বাস। আদালত ১০ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এর আগে, হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন […]

মুক্তিপণ চেয়ে অপহরণ: নৌ পুলিশের অভিযানে গ্রেপ্তার চক্র, উদ্ধার বাল্কহেড

অপহরণ ও মুক্তিপণ দাবি করা সংঘবদ্ধ চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় ২০ লাখ টাকা মূল্যের একটি বাল্কহেড। নৌ পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই মুন্সিগঞ্জ সদর থানার মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি এলাকা থেকে আব্দুল্লাহ আল ফারুক ওরফে লিটনের মালিকানাধীন বাল্কহেডটি সিমেন্ট লোড করে […]

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ, সন্ত্রাস-চাঁদাবাজি দমনের দাবি

রাজধানীর মিটফোর্ড এলাকায় মো. সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে এবং দেশব্যাপী চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। শুক্রবার (১১ জুলাই) রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে পল্টন ও মোহাম্মদপুর এলাকায় পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোহাম্মদপুরে ঢাকা মহানগর […]

যাত্রাবাড়ীর গ্যাস বিস্ফোরণে বাবা-মায়ের পর দগ্ধ শিশু রাফিয়ারও মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ তিন সদস্যের পরিবারের শেষ আশাটুকুও নিভে গেল। বাবা-মায়ের মৃত্যুর পর অবশেষে মারা গেছে দগ্ধ শিশু রাফিয়া (৩.৫)। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. […]

সোনাইমুড়ীতে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুলাই) দিনভর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম। পুলিশের চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনীষ দাশের তত্ত্বাবধানে এবং জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুকের দিকনির্দেশনায় এ অভিযান চলে। অভিযানে অংশ […]

বেসরকারি স্বাস্থ্যখাতের উন্নয়নের অঙ্গীকার মহিউদ্দিন-মুকিত পরিষদের

বিপ্লবত্তোর বাংলাদেশে বেসরকারি স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং বৈষম্য দূরীকরণের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে জোর প্রচারণা চালাচ্ছে মহিউদ্দিন-মুকিত পরিষদ। আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ১১০ জন ভোটার ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচন করবেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক […]

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশে অরাজক পরিস্থিতির মধ্যে শেরপুর জেলা কারাগার থেকে পালানো ৫১৮ বন্দির মধ্যে একজন পলাতক আসামি মো. আরিফুল ইসলাম (৩৬) অবশেষে গ্রেফতার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার তক্কার মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন ফতুল্লা থানার এসআই সঞ্জিব জোয়াদ্দার। শেরপুর জেলার নকলা থানার […]

সূত্রাপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন বাবা-মা ও তিন সন্তান। সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা ভবনের নিচ তলার ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, ভ্যানচালক রিপন (৪০), […]