সন্ত্রাসবিরোধী আইন সংশোধনে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি, সংগঠন ও প্রচারণা নিষিদ্ধে বাড়তি ক্ষমতা
সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-কে আরও সময়োপযোগী ও কার্যকর করতে নতুন করে সংশোধনী এনে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করেছে। রোববার (১১ মে) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই অধ্যাদেশ দেন। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়। নতুন সংশোধনীতে ধারা ১৮ […]







