কাল থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
১১তম গ্রেডে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেডে সহজপ্রাপ্তি এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবিতে আগামীকাল সোমবার (২৬ মে) থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, “আমরা ৫ মে থেকে ধারাবাহিকভাবে কর্মবিরতি পালন করে আসছি—প্রথমে এক ঘণ্টা, […]







