শনিবার, ২৮ মার্চ ২০২৬

৯৯৯ নম্বরে ফোন কলে উদ্ধার সরকারি ১০,২০০ কেজি আত্মসাৎকৃত চাল, গ্রেফতার ২

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত এক কলের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ১০,২০০ কেজি চালসহ সরকারি খাদ্য বিভাগের লোগোযুক্ত বস্তা উদ্ধার করা হয়েছে। গত ১ জুন ২০২৫, রবিবার রাত সাড়ে ১১টায় গাওকুড়া এলাকা থেকে একজন সচেতন নাগরিক ৯৯৯ নম্বরে ফোন করে জানান, […]

অপ্রাপ্তবয়স্ক শিশুদের পর্নোগ্রাফি প্রস্তুত ও প্রচারের অভিযোগে একজন গ্রেফতার

অপ্রাপ্তবয়স্ক শিশুদের পর্নোগ্রাফি ভিডিও প্রস্তুত, সংরক্ষণ ও প্রচারের অভিযোগে মো. এখলাছ আলী (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন পাগার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। Interpol-এর Crime Against Children Unit থেকে প্রাপ্ত একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে National Central Bureau (NCB), Dhaka এর মাধ্যমে সিআইডির […]

বাড়ল অতালিকাভুক্ত কোম্পানির কর হার, লেনদেনে কর হ্রাসে স্বস্তি

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারকে চাঙ্গা করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিকিউরিটিজ লেনদেনে কর হ্রাস, মার্চেন্ট ব্যাংকের কর রেট কমানো এবং তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান বাড়ানো। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্ব নিয়ে বিতর্ক থাকায় আশানুরূপ সুফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাজার সংশ্লিষ্টরা। সোমবার উপদেষ্টা সরকার ঘোষিত ৭ […]

বাসস্থান খাতে চাপ বাড়াল বাজেট, শুল্ক-ভ্যাট বৃদ্ধিতে ব্যয় বাড়বে নির্মাণে

অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় বাজেটে ফ্ল্যাট কেনা এবং বাড়ি নির্মাণে আগ্রহীদের জন্য এসেছে দুঃসংবাদ। চলতি অর্থবছরের বাজেটে বাড়ি নির্মাণে ব্যবহৃত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপকরণের ওপর শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধি করা হয়েছে, যা সরাসরি নির্মাণ ব্যয় বাড়াবে। নতুন বাজেটে আবাসন খাতে বিদ্যমান সাড়ে ৭ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে […]

পাহাড়ি দুর্যোগে হিল আনসার ও ভিডিপির মানবিক সেবা: স্বস্তি ফিরেছে জনজীবনে

টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড় ধস ও ভূমিধ্বসে বিপর্যস্ত হয়ে পড়ে খাগড়াছড়ির পাহাড়ি জনপদ। বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ সড়কপথে কাদা, পাথর ও উপড়ে পড়া গাছের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। এর ফলে ব্যাহত হয় কৃষিপণ্য পরিবহন, রোগী পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াত। সাধারণ মানুষের জীবনে নামে চরম দুর্ভোগ। এই সংকটকালে মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম […]

নগদ নিয়োগ অনিয়ম, হাসপাতাল দুর্নীতি ও বন বিভাগের জমি দখল—দুদকের তিন অভিযান

দুর্নীতি দমন কমিশন (দুদক) ১ জুন ২০২৫ তারিখে তিনটি পৃথক অভিযোগের ভিত্তিতে রাজধানী ঢাকা, মাদারীপুর ও টাঙ্গাইলে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর নিয়োগে অনিয়ম, মাদারীপুরের সরকারি হাসপাতালের আর্থিক অনিয়ম এবং টাঙ্গাইলে বন বিভাগের জমি দখল ও প্রকল্প অর্থ আত্মসাতের অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নগদ-এর নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাতঢাকার […]

ঢাকায় ক্ষুদে শিক্ষার্থীদের জন্য ৫ দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন

ঢাকার উত্তরায় পাঁচটি দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায়। তিনি বলেন, আধুনিক এসব ভবনে শিক্ষার্থীরা আরও ভালোভাবে পড়ালেখার সুযোগ পাবে। তবে শিক্ষার মানোন্নয়নে শুধু ভালো ভবনই যথেষ্ট নয়, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন। রোববার রাজধানীর উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব […]

অর্থনৈতিক চাপে অন্য ব্যাংকগুলো যখন হিমশিম, তখন জনতা ব্যাংকে আমানতের চমক

মজিবুর রহমানের নেতৃত্বে সাড়ে ৬ হাজার কোটি টাকার অতিরিক্ত আমানত সংগ্রহ অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বৈদেশিক মুদ্রা সংকটে বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংক যখন আমানত সংগ্রহে হিমশিম খাচ্ছে, তখন রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক মাত্র পাঁচ মাসে সাড়ে ৬ হাজার কোটি টাকারও বেশি নতুন আমানত সংগ্রহ করে চমক সৃষ্টি করেছে। ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নেতৃত্বেই এই অগ্রগতি সম্ভব […]

৫২টি দল ডিসেম্বরে নির্বাচন চায়: খন্দকার মোশাররফ

দেশের ৫২টি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, “শুধু বিএনপি নয়, ৫২টি দল একমত হয়েছে যে, ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত।” রবিবার (১ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজিত […]

শেখ হাসিনার বিরুদ্ধে ৫ অভিযোগ আমলে, গ্রেফতারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা, উসকানি, নির্দেশনা ও প্ররোচনার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত পাঁচটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমলে নিয়েছে। একইসঙ্গে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার (১ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান […]