শনিবার, ২৮ মার্চ ২০২৬

প্রযুক্তিগত সীমাবদ্ধতায় বিমান বন্দরে শতভাগ স্ক্যানিং সম্ভব হচ্ছে না

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন এবং কোটি কোটি টাকার পণ্য আমদানি-রপ্তানি হয়। এসব কার্যক্রম তদারক করে ঢাকা কাস্টমস হাউস, যা দেশের রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। তবে যাত্রীসেবা, রাজস্ব সংগ্রহ ও নিরাপত্তার দায়িত্ব পালন করলেও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে শতভাগ স্ক্যানিং সম্ভব হচ্ছে না বলে উঠে এসেছে একটি […]

১১৭৪ কোটি টাকার ঋণ জালিয়াতি অভিযোগে সালমান এফ রহমানসহ ৩৯ জনের বিরুদ্ধে দুদকের দুটি মামলা

আইএফআইসি ব্যাংক থেকে ১ হাজার ১৭৪ কোটি টাকার ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান ফজলুর রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং ব্যাংকের সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন […]

স্ত্রীসহ সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে দুদকের দুটি মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ এবং তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ জুন) দুদকের উপ-সহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ […]

জিয়াউল আহসান ও সাইফুল আলমের জমি-ফ্ল্যাট জব্দ, মুন্নী সাহা ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল সাইফুল আলম এবং তাদের পরিবারের সদস্যদের একাধিক স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে সাংবাদিক মুন্নী সাহা ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩ […]

ভারত পুশইন কৌশলে অস্থিরতা তৈরি করতে চায়: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী অভিযোগ করেছেন, ভারতের পক্ষ থেকে পরিকল্পিতভাবে বাংলাভাষী ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। তিনি বলেন, একটি রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে নাগরিকদের ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার ও আইন লঙ্ঘনের সামিল। মঙ্গলবার রাজধানীতে ‘সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা […]

সালাহউদ্দিন আহমেদের গুম অভিযোগে শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আবেদন

নিজের গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১ জুন) ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগপত্র দাখিল করেন তিনি। অভিযোগপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন বিএনপির প্যানেলভুক্ত একাধিক আইনজীবী, যাদের মধ্যে ছিলেন […]

ঈদ-উল-আযহা উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদ-উল-আযহার সময় জননিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পশুর হাট, কোরবানির কার্যক্রম, আর্থিক লেনদেন ও জনসাধারণের চলাচলকে কেন্দ্র করে সম্ভাব্য সব ধরনের অপতৎপরতা রোধে রাজধানীসহ সারাদেশে ব্যাপক টহল, গোয়েন্দা নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা করছে বাহিনীটি। র‍্যাবের পরিচালক (আইন ও গণমাধ্যম) এর নেতৃত্বে আয়োজিত এক ব্রিফিংয়ে জানানো […]

কালোটাকা সাদা করার সুযোগ বহাল, করের হার বাড়ল

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অ্যাপার্টমেন্ট ও ভবন নির্মাণের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ বহাল রাখা হয়েছে। সোমবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন। তবে এ সুবিধা নিতে হলে আগের তুলনায় বেশি কর পরিশোধ করতে হবে। নির্ধারিত হারে কর পরিশোধ করলেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ধরে নেবে—আয়করদাতা তাঁর টাকার […]

ঘোষিত বাজেটের উপর জামায়াতে ইসলামীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া

২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটকে ‘গতানুগতিক ও প্রত্যাশাহীন’ আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার এক তাৎক্ষণিক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বাজেট হলেও এতে নতুন বাংলাদেশের পুনর্গঠনের প্রত্যয় প্রতিফলিত হয়নি। পূর্বের বাজেটের সঙ্গে খুব একটা ভিন্নতা নেই। […]

২৫২ জন বিচারককে একযোগে বদলি, পদোন্নতি পেয়েছেন ১২ জন

দেশের বিচার বিভাগে বড় ধরনের রদবদল আনা হয়েছে। জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ এবং সহকারী ও সিনিয়র সহকারী জজসহ দেশের নিম্ন আদালতের ২৫২ জন বিচারককে একযোগে বদলি করেছে সরকার। একইসঙ্গে ১২ জন বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (২ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারিকৃত […]