শনিবার, ২৮ মার্চ ২০২৬

নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকার নতুনবাজার এলাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। উপাচার্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ৪০ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে আজ শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা কুড়িল বিশ্বরোড-বাড্ডা সড়কে অবস্থান নেন। ফলে ওই রুটে যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা মূলত দুটি দাবিতে এই ব্লকেড কর্মসূচি পালন করছেন— ১. আন্দোলনে […]

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর নির্বাচনী প্রস্তুতির গুঞ্জন জোরাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর এই আলোচনা আরও তীব্র হয়। দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের আমলে তারেক রহমান প্রায় সকল মামলা […]

চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। গত ১৯ জুন বৃহস্পতিবার সকালে চুনতি বনবিভাগ এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া […]

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ মনির হোসেন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে মুন্সীগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. মহব্বত কবীরের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রাশেদ মুন্সির […]

গলা কেটে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গলা কেটে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মনির হোসেন (২৮) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৯ জুন) রাতে র‍্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ ও র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‍্যাব জানায়, মো. মনির হোসেন একজন চিহ্নিত […]

বস্তাবন্দি লাশ উদ্ধারের রহস্য উদঘাটন, খুনের দায় স্বীকার করলেন জনির বাবা-মা

নারায়ণগঞ্জে পারিবারিক সহিংসতায় নির্মম হত্যা, ড্রেনে ফেলে দেওয়া হয় লাশ নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন পূর্ব শিয়াচর লালখা এলাকায় ড্রেন থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ভয়াবহ এই হত্যাকাণ্ডে জড়িত হিসেবে গ্রেফতার করা হয়েছে নিহত যুবক জনি সরকারের নিজ বাবা-মাকে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তারা। গত […]

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলায় রংপুরে একজন গ্রেফতার

রংপুর রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় মো. মাহমুদুল হক (৪৬) নামে একজনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। বুধবার (১৯ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে আরপিএমপির হাজীরহাট থানার অফিসার-ইন-চার্জের নেতৃত্বে একটি চৌকস দল কোতয়ালী থানাধীন ধাপ নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাহমুদুল হক হাজীরহাট থানার মামলা নম্বর-০২, তারিখ-০৩/০৬/২০২৫ […]

নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম

বাংলাদেশ সরকারের ২৮তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আসাদ আলম সিয়াম। রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার এ নিয়োগ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। এই আদেশ আগামীকাল শুক্রবার (২০ […]

“রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ”—তারেক রহমান

শরণার্থী দিবসে নিরাপদ প্রত্যাবাসনে কার্যকর কূটনীতি ও চাপ সৃষ্টির আহ্বান বিএনপির বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ। কক্সবাজারের উখিয়া ও টেকনাফসহ বিভিন্ন অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির গড়ে উঠেছে, যেখানে ১৪ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী মানবেতর জীবনযাপন করছে। তারেক রহমান বলেন, “গত […]

চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ২২ জুন দেশটিতে সফরে যাচ্ছে। সফরকালীন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল ঢাকাস্থ চীনা দূতাবাসে যায়। এ সময় সফর সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি […]