শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

এশিয়ার মিত্রদের ওপর ২৫ শতাংশ শুল্ক বসাচ্ছেন ট্রাম্প, বিপর্যস্ত শেয়ারবাজার

জাপান-কোরিয়ার সঙ্গে বাণিজ্য টানাপোড়েনে যুক্তরাষ্ট্র, আরও শুল্ক ঘোষণা আসছে– এশিয়ার দুই ঘনিষ্ঠ মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। এর ফলে এশিয়ার বাণিজ্য অংশীদারদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নতুন করে উত্তেজনায় জড়িয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসন সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের […]

বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি ঝুঁকিতে, আলোচনার জন্য ওয়াশিংটনে ঢাকার শীর্ষ কর্মকর্তা দল– তিন মাসের আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৭ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, “২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো […]

গাজা যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু, চুক্তির চাপে ট্রাম্প

২১ মাসের যুদ্ধে ক্লান্ত গাজা, মানবিক সংকটে দগ্ধ মানুষের আর্তি বিবিসির রিপোর্টের তথ্যের ভিত্তিতে ২১ মাসের যুদ্ধের পর গাজা উপত্যকায় যুদ্ধবিরতির নতুন সম্ভাবনার আলো দেখা দিচ্ছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। ট্রাম্প এর আগে সাংবাদিকদের জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে তিনি “খুবই কঠোরভাবে” কথা […]

সুমি আকাশে ড্রোন-যুদ্ধের ঘূর্ণিপাকে ইউক্রেনীয় সৈন্যরা

“প্রতিদিন যেন গ্রাউন্ডহগ ডে”, ড্রোনের ছায়ায় বাঁচা-মরার লড়াই, পরিবার হারানোর বেদনা ওরলা গেরিন, বিবিসি, সুমি, ইউক্রেন রাত নেমেই ইউক্রেনের উত্তর-পূর্ব সুমি অঞ্চলে শুরু হয় এক অসম লড়াই। অন্ধকার বনভূমির প্রান্ত থেকে বেরিয়ে আসে একদল ইউক্রেনীয় সৈন্য, তাদের হাতে শতবর্ষ আগের ডিজাইনের মেশিনগান, আর প্রতিপক্ষ ইরান-নির্মিত আধুনিক ‘কামিকাজে’ ড্রোন। এই মোবাইল ফায়ার ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন কোডনেম […]

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস উপস্থাপনে জোর প্রধান উপদেষ্টার

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ব্যয়ে ‘অতিরঞ্জিত তথ্য’ উপস্থাপনের অভিযোগ, ট্রাস্টের সম্পত্তি ব্যবস্থাপনায় নির্দেশনা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৭ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক […]

ত্রয়োদশ সংসদ নির্বাচন হলে তরুণ ভোটে এগিয়ে বিএনপি, জামায়াত দ্বিতীয়

সানেম জরিপে বিএনপি পাবে ৩৯%, জামায়াত ২১%, এনসিপি ১৬% ভোট; আওয়ামী লীগের প্রতি সমর্থন ১৫% ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখনই হলে তরুণ ভোটারদের মধ্যে বিএনপি এগিয়ে থাকবে বলে উঠে এসেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এক জরিপে। সোমবার (৬ জুলাই) প্রকাশিত এই জরিপ অনুযায়ী, দেশের ১৫-৩৫ বছর বয়সী তরুণদের মধ্যে ৩৮ দশমিক ৭৬ […]

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন আদিল চৌধুরী

ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা ও আস্থা পুনরুদ্ধারে ‘গেম চেঞ্জার’ হিসেবে দেখা হচ্ছে তাকে ন্যাশনাল ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিলেন অভিজ্ঞ ব্যাংকার আদিল চৌধুরী। সোমবার (৭ জুলাই ২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং খাতে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন আদিল চৌধুরীর নেতৃত্বে ব্যাংকটি আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার ও গ্রাহক আস্থা ফিরিয়ে […]

সাভারে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পরিকল্পিত অপরাধের ছক ভেস্তে দিল পুলিশ

ঢাকা জেলার সাভার থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছে উদ্ধার হওয়া অস্ত্র দিয়ে পলাতক সহযোগীদের সঙ্গে মিলে বড় ধরনের অপরাধ সংঘটনের পরিকল্পনা চলছিল বলে জানিয়েছে পুলিশ। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় সাভার মডেল থানার একটি চৌকস দল রবিবার (৬ জুলাই) রাত ৯টা ৩০ মিনিটে সাভার […]

ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০ বছর মেয়াদি স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়ন হবে: রিজওয়ানা হাসান

বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে (বিসিসিটি) দক্ষ, স্বয়ংসম্পূর্ণ ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিশেষজ্ঞদের পরামর্শে ১০ বছর মেয়াদি স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার রাজধানীর মহাখালীতে বিসিসিটি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]

মব ভায়োলেন্স পরিকল্পিত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ – বাংলাদেশ জাসদের প্রতিবাদ

দেশে বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ। আজ এক বিবৃতিতে দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেছেন: “বাংলাদেশ জাসদ দৃঢ়ভাবে মনে করে, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া মব ভায়োলেন্সের ঘটনাগুলো কোনোভাবেই স্বতঃস্ফূর্ত জনরোষ নয়। বরং এগুলো পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে, যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল […]