বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

ডলার প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎকারী চক্রের মূল হোতা আদিব ফয়েজ (পিতা- ফয়েজ আহম্মদ, ঠিকানা- ৬৭১/৭/এ, সিপাহি বাগ, খিলগাঁও, ঢাকা)-কে গ্রেফতার করেছে সিআইডি। সোমবার রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর সিপাহি বাগস্থ ভাড়া বাসা থেকে তাকে আটক করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ টিম। তদন্তে জানা গেছে, আদিব ফয়েজ দেশে অবস্থান করে যুক্তরাষ্ট্রে প্রবাসী […]

বিজিবি’র অভিযানে আগস্টে ১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত আগস্ট মাসে সীমান্ত এলাকা ও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭৭ কোটি ২১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। জব্দকৃত পণ্যসামগ্রী অভিযানে পাওয়া জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৩ কেজি ৪৪০ গ্রাম স্বর্ণ, ১৮ কেজি ৭৩০ গ্রাম রূপা, প্রায় ৯ হাজার শাড়ি, ৪ হাজারের বেশি তৈরি পোশাক, ৯,৬০০ মিটার থান কাপড়, […]

বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বিশেষ উদ্যোগ

বাংলাদেশ বিমান বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কল্যাণে নতুন দুটি সেবা চালু করেছে। এর মধ্যে রয়েছে “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল” এবং “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল”। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) ঢাকায় বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান এই উদ্যোগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে চাকুরিরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত […]

পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশকে অবশ্যই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম […]

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানোর পরিকল্পনা: উপদেষ্টা

প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুইদিনই বহাল থাকবে, তবে শিক্ষা পঞ্জিতে থাকা অন্যান্য ছুটি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রবিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক স্তরে সাক্ষরতা নিশ্চিত করতে হলে স্কুলে কন্ট্রাক্ট আওয়ার বাড়াতে হবে। “একজন […]

জাসদের নিন্দা ও প্রতিবাদ: জাতীয় পার্টির অফিসে হামলা এবং নূরা পাগলার দরগার ঘটনায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ একাধিক ঘটনায় সরকারের ব্যর্থতা ও গণতান্ত্রিক পরিক্রমার ওপর আঘাতের অভিযোগ তুলেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে দুইটি পৃথক বিবৃতিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং রাজবাড়ীর গোয়ালন্দে নূরা পাগলার দরগায় লাশ উত্তোলন ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় নিন্দা জাসদের বিবৃতিতে […]

নুরকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস, আক্রমণের বিচার দাবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার দুপুরে তিনি হাসপাতালে নুরকে দেখে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, নুরের ওপর হামলা খুবই উদ্দেশ্যমূলকভাবে চালানো হয়েছে। তিনি জানান, “নুরুল […]

নতুন টেলিকম নীতিমালায় হতাশ আইওএফ

ব্যবসায়িক অস্তিত্ব রক্ষায় আন্তর্জাতিক এসএমএস সেবায় আইজিডাব্লিউদের প্রবেশাধিকার দাবি নতুন টেলিকম নীতিমালা উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরস ফোরাম (আইওএফ)। সংগঠনটি দাবি করেছে, এ নীতিমালার ফলে দেশীয় বিনিয়োগকারীদের ব্যবসা আরও সংকটে পড়বে এবং বিদেশি কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ বেড়ে যাবে। আইওএফের প্রেসিডেন্ট আসিফ সিরাজ রব্বানী অভিযোগ করেন, এই নীতিমালা গুরুত্বপূর্ণ অংশীজনদের আপত্তি উপেক্ষা […]

মৎস্য উপদেষ্টার নদী পরিদর্শন; অবৈধ জাল ব্যবহার করায় ৫ জেলের কারাদণ্ড

তাহিরপুর (সুনামগঞ্জ), মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঢালা এলাকায় নদী পরিদর্শনে গিয়ে অবৈধ জাল ব্যবহার করে মাছ আহরণের ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় জেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মাছ আহরণের দায়ে ৫ জন জেলেকে আটক করে আদালতের সামনে হাজির করা হয়। পরবর্তীতে আদালত তাদের প্রত্যেককে মৎস্য […]

এক্সচেঞ্জ রেটের ফাঁদে প্রবাসীরা: বছরে ১৬ হাজার কোটি টাকা হারাচ্ছে বাংলাদেশ

বৈশ্বিক রেমিট্যান্স প্রবাহের সঙ্গে সঙ্গে লুকানো চার্জ, উচ্চ ফি এবং কম এক্সচেঞ্জ রেটের কারণে বাংলাদেশ বিপুল অর্থ ক্ষতির মুখে পড়ছে। আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ না’লা (NALA)-এর তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই প্রায় ১৬ হাজার ২০০ কোটি টাকা (১.৪৮ বিলিয়ন মার্কিন ডলার) হারিয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে বৈশ্বিক রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯০৫ বিলিয়ন […]