জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের রায় ১ জুন
স্টাফ রিপোর্টার | দৈনিক প্রান্তকাল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে জামায়াতে ইসলামীর করা আপিলের রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আগামী ১ জুন রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার (১৪ মে) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন। […]










