রবিবার, ২৯ মার্চ ২০২৬

ঈদুল আজহা ঘিরে ১০ দিনের ছুটি, আজ শনিবার সরকারি অফিস খোলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি উপভোগ করবেন। ঈদের আগে নির্ধারিত ছুটির বাইরে নির্বাহী আদেশে অতিরিক্ত দুদিন ছুটি ঘোষণা করায় ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সরকারি চাকরিজীবীরা ছুটিতে থাকবেন। এ উপলক্ষে আজ শনিবার (১৭ মে), সাধারণত সাপ্তাহিক ছুটি হলেও সরকারি অফিস খোলা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন […]

শরীয়তপুর-২ আসনে জমে উঠেছে মনোনয়ন প্রতিযোগিতা, মাঠে বিএনপি, বিকল্পধারা, জামায়াত, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে মনোনয়নপ্রত্যাশী রাজনৈতিক নেতাদের তৎপরতা ও প্রচারণা দিন দিন তীব্র হচ্ছে। মূলত বিএনপির দুই শীর্ষ নেতা, বিকল্পধারার এক আলোচিত মুখ, জামায়াতের মনোনীত প্রার্থী এবং জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরা এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন। বিএনপির দুই কেন্দ্রীয় নেতার প্রতিযোগিতা শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির […]

কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, নিরাপদে অবতরণ ঢাকায়

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চাকা উড্ডয়নের পরই খুলে নিচে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় বিমানটি ঢাকায় সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়েছে। ফ্লাইটটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। শুক্রবার (১৬ মে) এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর। তিনি বলেন, “কক্সবাজার […]

সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, শাহবাগ থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সহপাঠীরা। দাবি আদায় না হলে শাহবাগ থানা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা জমায়েত হয়ে বিক্ষোভে অংশ নেন। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে […]

মিনিকেট চালসহ কিছু পণ্যে স্বস্তির হাওয়া, স্থিতিশীল বাজারে কিছু পণ্যে দাম কমেছে

রাজধানীর খুচরা বাজারে মিনিকেট চালের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। মাসখানেক আগেও যেসব চাল কেজিতে ৮৮ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছিল, এখন তা বিক্রি হচ্ছে ৭৫–৭৬ টাকায়। তবে বাজারে এখনও বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য ভোক্তাদের ভোগান্তি বাড়িয়ে তুলেছে। বিশেষ করে রসুন, মশুর ডাল ও ভোজ্যতেলের দামে কোনো উল্লেখযোগ্য হ্রাস দেখা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর […]

বাজারভিত্তিক ডলার বিনিময় হারের প্রথম দিনে স্থিরতা, খোলাবাজারে সামান্য ঊর্ধ্বগতি

বাজারভিত্তিক ডলার বিনিময় হারের প্রথম দিন বৃহস্পতিবার ব্যাংকিং খাতে ডলারের দরে বড় কোনো পরিবর্তন হয়নি। আমদানি-রপ্তানি এবং রেমিট্যান্স লেনদেনে ডলারের দর আগের দিনের মতোই ছিল। তবে খোলাবাজারে বা মানিচেঞ্জারদের দরে সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগের সঙ্গে আলাপ করে জানা গেছে, বৃহস্পতিবার ব্যাংকগুলোর মধ্যে একে অপরের কাছ থেকে ডলার কেনাবেচা হয়েছে ১২২ টাকা […]

ইশরাককে মেয়র ঘোষণা: আইনগত জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাইল স্থানীয় সরকার বিভাগ

বাসস, ঢাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালতের রায় এবং নির্বাচন কমিশনের আপিল না করার সিদ্ধান্ত ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আইনি জটিলতা আছে কি না—তা জানতে চেয়ে আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা […]

জগন্নাথের শিক্ষক-শিক্ষার্থীদের তিন দফা দাবিতে অনড় অবস্থান, আজ থেকে গণ–অনশন

রাজধানীর ব্যস্ততম কাকরাইল মোড়ে গত দুই দিন ধরে এক ব্যতিক্রমধর্মী দৃশ্যের সাক্ষী হচ্ছে পথচারী ও যাত্রী সাধারণ। রাস্তায় বসে শত শত ছাত্র-শিক্ষক, তাঁদের মুখে দৃঢ় প্রত্যয়—দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা উঠবেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিন ধরে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। এখন পর্যন্ত কোনো সরকারি […]

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ১১৪, শিশু ও নারীর সংখ্যা উল্লেখযোগ্য

গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল ও উদ্ধারকর্মীরা। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা অনেক বেশি। দক্ষিণ গাজার খান ইউনুস শহরে রাতভর বাড়ি ও ত্রাণশিবির লক্ষ্য করে চালানো বোমাবর্ষণে ৫৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে অনেক শিশু ও নারী রয়েছে বলে জানিয়েছে নাসের হাসপাতাল কর্তৃপক্ষ। […]

রাজধানীতে প্রধান বিচারপতির বাসভবনসহ গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি

রাজধানীতে প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে ঢাকা […]