রবিবার, ২৯ মার্চ ২০২৬

বৈষম্যমূলক ড্যাপ বাতিল ও ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ পুনর্বহালের দাবিতে রাজউক ঘেরাও কর্মসূচি পালন

রাজধানী ঢাকায় বিতর্কিত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ২০২২-২০৩৫ বাতিল এবং ২০০৮ সালের ইমারত নির্মাণ বিধিমালা পুনর্বহালের দাবিতে আজ মঙ্গলবার (২০ মে ২০২৫) রাজধানীর রাজউক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন (DCLOA)। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে জমির মালিক, আবাসন ব্যবসায়ী, ভুক্তভোগী বাসিন্দা ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা রাজউকের সামনে জড়ো হতে থাকেন। […]

রাজধানীর মাটিকাটায় সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান: অবৈধ অস্ত্রসহ ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেফতার

ঢাকা, ২০ মে ২০২৫: রাজধানীর মাটিকাটা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে পরিচালিত একটি বিশেষ সন্ত্রাসবিরোধী অভিযানে ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ৩টি স্বয়ংক্রিয় পিস্তল, একটি রিভলভার ও ২৮ রাউন্ড গুলি। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে গ্যাংটির গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিলেন সেনা […]

নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ

তুর্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটে আগুন, শাহজালালে জরুরি অবতরণ | যাত্রীরা নিরাপদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তানবুলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তুর্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটে ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় জরুরি অবতরণ করেছে বিমানটি। ফ্লাইটটি মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে ২১৯ জন যাত্রী নিয়ে আকাশে উড্ডয়ন করে। উড্ডয়নের ১৫ মিনিট পর পাইলট বিমানের একটি ইঞ্জিনে স্ফুলিঙ্গ বা অগ্নিসংক্রান্ত সমস্যা লক্ষ্য করেন। তিনি দ্রুত পরিস্থিতি বুঝে জরুরি […]

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনা হয় সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক সংস্কার এবং দলীয় কৌশলসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে। সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়, যা চলে প্রায় দুই ঘণ্টা। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত […]

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল স্টারলিংক

স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্টারলিংক এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। সোমবার (১৯ মে) বিকেলে প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল ফোনে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করে। পরদিন (২০ মে) সকালে প্রতিষ্ঠানটি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করে। স্টারলিংক প্রাথমিকভাবে দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে—‘Starlink Residence’ এবং […]

তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের পাশে ঢাকা মহানগর উত্তর বিএনপি: নতুন বাজারে স্যালাইন ও পানিবিতরণ

ঢাকা | ১৯ মে ২০২৫ চলমান তীব্র তাপদাহে বিপর্যস্ত নগরজীবনে এক প্রশান্তির উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সোমবার (১৯ মে) ১১ নম্বর ওয়ার্ডের নতুন বাজার মোড়ে পিপাসার্ত পথচারী ও দরিদ্র মানুষের মাঝে স্যালাইন ও ঠাণ্ডা খাবার পানি বিতরণ করে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক ব্যতিক্রমী জনসেবামূলক আয়োজন সম্পন্ন হয়। জনসাধারণের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া সকাল থেকে প্রচণ্ড […]

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন ও শিক্ষা সংস্কারের আহ্বান শিবির সেক্রেটারির

১৯ মে ২০২৫ | নোয়াখালী দেশের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, “নির্বাচনের অনুপস্থিতির সুযোগে ক্যাম্পাসে নব্য ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে, যা ছাত্রসমাজ কখনো মেনে নেবে না।” সোমবার (১৯ মে) বিকেলে নোয়াখালীর সেনবাগে ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে ৮৭তম শহীদ গোলাম […]

ঈদের আগেই ফুটপাত মেরামতের নির্দেশ দিলেন ডিএনসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার | দৈনিক প্রান্তকাল | ১৯ মে ২০২৫ | ঢাকা আসন্ন পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন প্রধান প্রধান সড়কের ফুটপাতসমূহ দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার (১৯ মে) ডিএনসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম স্বাক্ষরিত এক […]

৩৪তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে মহিউদ্দীন ও জুয়েল

১৯ মে ২০২৫ | ঢাকা আট বছর পর গঠিত হলো ৩৪তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। সোমবার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি মহিউদ্দীন আহমেদ সভাপতি এবং ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ‘জুলাই স্পিরিট’ ধারণ করে কাজের অঙ্গীকার নবনির্বাচিত সভাপতি […]