বৈষম্যমূলক ড্যাপ বাতিল ও ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ পুনর্বহালের দাবিতে রাজউক ঘেরাও কর্মসূচি পালন
- নিজস্ব প্রতিবেদক
- মে ২০, ২০২৫
রাজধানী ঢাকায় বিতর্কিত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ২০২২-২০৩৫ বাতিল এবং ২০০৮ সালের ইমারত নির্মাণ বিধিমালা পুনর্বহালের দাবিতে আজ মঙ্গলবার (২০ মে ২০২৫) রাজধানীর রাজউক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন (DCLOA)।

সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে জমির মালিক, আবাসন ব্যবসায়ী, ভুক্তভোগী বাসিন্দা ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা রাজউকের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তারা “বৈষম্যমূলক ড্যাপ বাতিল করো”, “ভবন নির্মাণে স্বাধীনতা দাও”, “২০০৮ সালের বিধিমালা পুনর্বহাল করো”— এসব স্লোগানে রাজউক ঘেরাও করেন।

পটভূমি ও অভিযোগ
বক্তারা অভিযোগ করেন, সদ্য পতিত সরকারের আমলে একটি মহলের চাপে গণপূর্ত মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে তড়িঘড়ি করে যে ড্যাপ-২০২২-২০৩৫ প্রণয়ন করা হয়েছে তা সম্পূর্ণ বেআইনি, বৈষম্যমূলক এবং জনবিরোধী। এতে ঢাকার সাধারণ মানুষের ভবন নির্মাণের অধিকার হরণ করা হয়েছে।
নেতারা বলেন, এই ড্যাপের কারণে ঢাকার ৮০ শতাংশ এলাকাকে প্রায় অচল করে রাখা হয়েছে। একদিকে ধানমন্ডি, গুলশান, বারিধারা, বনানী, উত্তরা এলাকায় ভবনের উচ্চতা ও আয়তনে কোনো সংকোচন না থাকলেও, অন্যদিকে শেওড়াপাড়া, মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা, শনিরআখড়া, বাড্ডাসহ অন্যান্য এলাকাগুলোতে ভবন নির্মাণের উচ্চতা এবং আয়তন প্রায় ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। এতে রাজধানীতে সৃষ্টি হয়েছে চরম বৈষম্য ও সামাজিক অসন্তোষ।

পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
বক্তারা আরও বলেন, জমিতে ফার কমিয়ে দেওয়ায় জমির মালিকরা ভবন নির্মাণে নিরুৎসাহিত হচ্ছেন। ফলে অনেক এলাকায় ফাঁকা জায়গা, সেমিপাকা ভবন ও জরাজীর্ণ দালানগুলো পড়ে থাকছে, যেগুলো মাদকসেবীদের আড্ডাখানা ও নানা অবৈধ কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠছে। এতে একদিকে যেমন শহরের পরিবেশের বিপর্যয় ঘটছে, অন্যদিকে নাগরিকদের মৌলিক অধিকার—আবাসনের সুযোগ থেকেও বঞ্চিত করা হচ্ছে।
অর্থনৈতিক ক্ষতিও উল্লেখযোগ্য
ড্যাপের কারণে নির্মাণ খাতে ইতোমধ্যেই ব্যাপক ধস দেখা দিয়েছে বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা। এতে দেশের আবাসন ও নির্মাণ খাত সংশ্লিষ্ট বহু শিল্প-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে, সরকারের রাজস্ব আয় মারাত্মকভাবে কমে যাচ্ছে এবং লিংকেজ সেক্টরগুলো স্থবির হয়ে পড়ছে।
সংগঠনের দাবি
বক্তারা বলেন, তারা বহুবার বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও দপ্তরে আবেদন নিবেদন করেছেন; গণশুনানি ও সভাতেও অংশ নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তাঁদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়নি।
তাদের প্রধান দাবি হলো—
১. বৈষম্যমূলক ড্যাপ ২০২২-২০৩৫ অবিলম্বে বাতিল করতে হবে
২. ২০০৮ সালের ইমারত নির্মাণ বিধিমালা পুনর্বহাল করে তা অনুযায়ী ভবন নির্মাণের অনুমতি দিতে হবে
৩. ঢাকার মহল্লাগুলোর রাস্তা প্রশস্ত করে নাগরিকবান্ধব পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে
৪. আবাসন খাতকে বাঁচাতে এবং রাজস্ব প্রবাহ স্বাভাবিক রাখতে জনস্বার্থে নতুন পরিকল্পনা নিতে হবে
উল্লেখযোগ্য উপস্থিতি
রাজউক ঘেরাও কর্মসূচিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত সহস্রাধিক জমির মালিক অংশ নেন। উপস্থিত ছিলেন DCLOA-এর শীর্ষ নেতৃবৃন্দ, আবাসন ব্যবসায়ী, প্রকৌশলী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং অনেক ভুক্তভোগী নাগরিক।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত এই বৈষম্যমূলক নীতি বাতিল করে তাদের দাবি মেনে না নেওয়া হলে আরও বড় আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…
