রবিবার, ২৯ মার্চ ২০২৬

ঈদের আগে-পরে বালুবাহী বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা, অতিরিক্ত ভাড়ায় কঠোর ব্যবস্থা: নৌপরিবহন উপদেষ্টা

নৌপথে নিরাপদ ঈদযাত্রায় সরকার সচেষ্ট, ঘাটে থাকবে বিশেষ টহল ও মোবাইল কোর্ট ২১ মে ২০২৫ আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঈদের আগে তিন দিন এবং পরে সাত দিন সব ধরনের বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। আজ […]

র‍্যাব সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় র‌‍্যাবকে সংস্কারের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ঢাকা | ২১ মে ২০২ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের অতীতের বিতর্ক পেছনে ফেলে নতুন উদ্যমে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ বুধবার রাজধানীর উত্তরায় র‌‍্যাব হেডকোয়ার্টারে আয়োজিত র‌্যাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধান […]

আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড

একই পরিবারের আরও একজনের মৃত্যু, পাঁচজন দগ্ধের ঘটনায় মৃত তিন ঢাকা | ২১ মে ২০২৫ রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ পরিবারের আরেক সদস্য তোফাজ্জল হোসেন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে, তার স্ত্রী মানসুরা (২৮) ও চার বছর বয়সী কন্যা তানজিলা আগেই মৃত্যুবরণ করেন। এই মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে। তোফাজ্জলের […]

নতুন নোটে থাকছে ধর্মীয় সহাবস্থান, ঐতিহ্য ও প্রকৃতির ছাপ

ঢাকা, ২১ মে ২০২৫ ঈদুল আজহার আগে ও পরে বাজারে আসছে নতুন ডিজাইনের একাধিক কাগুজে নোট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এবারের নোটগুলোর নকশায় থাকছে ধর্মীয় বৈচিত্র্য, জাতীয় ঐতিহ্য, সাংস্কৃতিক মূল্যবোধ ও প্রাকৃতিক সম্পদের প্রতিফলন। তবে ব্যতিক্রম হিসেবে কোনো নোটেই থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা মানুষের পূর্ণাঙ্গ প্রতিকৃতি। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রথম দফায় […]

৩০ টাকার জন্য বন্ধুর হাতে প্রাণ গেল মমিনের

মাত্র ৩০ টাকার জন্য প্রাণ হারালেন মো. মমিন (২০)। রাজধানীর মতিঝিল এলাকায় দুই বন্ধুর মধ্যে তুচ্ছ অর্থিক বিরোধ থেকে শুরু হওয়া কথাকাটাকাটির জেরে এ নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। অভিযুক্ত রাকিব (১৯) ঘটনার পর কৌশলে পালিয়ে গেলেও ঘটনার সাত দিনের মাথায় মতিঝিল থানা পুলিশের চৌকস দল তাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ মে […]

গাজায় এখনও পৌঁছায়নি মানবিক সহায়তা, ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে

গাজায় ১১ সপ্তাহের দীর্ঘ অবরোধ শেষে সাহায্যবাহী ট্রাক প্রবেশ করলেও এখনো একটিও ত্রাণ সামগ্রী বিতরণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ৯৩টি ট্রাক কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে, যেগুলোতে ছিল ময়দা, শিশুখাদ্য, ওষুধ এবং চিকিৎসা সামগ্রী। তবে জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুরজারিক বলেন, “আমাদের টিম কয়েক ঘণ্টা অপেক্ষা করলেও ইসরায়েল […]

৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসক অপসারণের দাবি, না হলে যমুনা ঘেরাওয়ের ঘোষণা

ঢাকা, ২০ মে ২০২৫ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দাবি না মানা হলে আগামী শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ […]

বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখা সম্ভব নয়: এনসিপি’র অভিযোগ

ঢাকা, ২০ মে ২০২৫ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা প্রকাশে ব্যর্থতা জানিয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন লিখিত বক্তব্যে এ মত প্রকাশ করেন। তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে ২০২২ সালের বিতর্কিত ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ […]

কিশোর গ্যাং : সমাজের অন্ধকার ছায়া

বাংলাদেশের সমাজব্যবস্থায় এক বিপজ্জনক রূপ নিচ্ছে কিশোর গ্যাং নামক অপরাধপ্রবণ চক্র। দেশের শহর ও মফস্বলাঞ্চলে উদ্বেগজনক হারে বাড়ছে এই গ্যাং কালচারের বিস্তার। এসব গ্যাংয়ের সদস্যরা মূলত স্কুল-কলেজ পড়ুয়া কিশোর-কিশোরী, যারা বিপথগামী হয়ে পড়ছে মাদক, অস্ত্র, সহিংসতা এবং আধিপত্য বিস্তারের অপরাধে। তাদের অপরাধ কর্মকাণ্ডে রয়েছে খুন, ছিনতাই, চাঁদাবাজি এমনকি নারী নিপীড়নের ঘটনাও। এ এক সামাজিক অবক্ষয়ের […]

মহার্ঘ্য ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

চলমান মূল্যস্ফীতি ও জনজীবনের চাপে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা (Cost of Living Allowance) পুনরায় চালুর সম্ভাবনার কথা জানিয়েছেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং ইতোমধ্যে একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও কিছু সময় লাগবে। মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন […]