রবিবার, ২৯ মার্চ ২০২৬

অর্থনৈতিক সংস্কার শেষে নতুন উচ্চতায় উঠবে শেয়ারবাজার: প্রেস সচিব শফিকুল আলম

আন্তর্বর্তী সরকারের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম শেষ হলে দেশের পুঁজিবাজার নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতি এখন একটি ব্রডার প্ল্যাটফর্মে দাঁড়াতে চলেছে। এই ভিত্তি থেকে ইকোনমির টেক-অফ হলে পুঁজিবাজারেও এর সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে।” রবিবার (২৫ মে) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ […]

‘সুপার ন্যাচারাল’ ক্ষমতার ফাঁদে প্রতারণা, মা ফাতেমা ও জ্বীনের বাদশার নামে কোটি টাকার চক্র ভাঙলো পিবিআই

‘সুপার ন্যাচারাল ক্ষমতা’ ও ‘জ্বীনের বাদশা’র নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)। ইউটিউব ও টেলিভিশনে মিথ্যা ও চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ‘মা ফাতেমা’র দরবার থেকে সব সমস্যার অলৌকিক সমাধানের প্রতিশ্রুতি দিয়ে এই চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। গত ১৮ মে […]

জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু

রাজধানীর চানখাঁরপুলে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত ছয়জন নিরীহ নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। এই মামলার প্রধান অভিযুক্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ মোট ৮ জন। রোববার (২৫ মে) অভিযোগপত্র দাখিলের মাধ্যমে শুরু হলো জুলাই বিপ্লব সম্পর্কিত প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। […]

প্রেস রিলিজ

পুলিশ সদস্য পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স‌ ঢাকা, ২৫ মে ২০২৫ খ্রি. সম্প্রতি প্রতারকচক্র বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে নানাভাবে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সকলকে এ ধরনের প্রতারকচক্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে এবং তাদের ফাঁদে পা না দিতে অনুরোধ করা হচ্ছে। প্রতারকচক্রের […]

কাল থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

১১তম গ্রেডে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেডে সহজপ্রাপ্তি এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবিতে আগামীকাল সোমবার (২৬ মে) থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, “আমরা ৫ মে থেকে ধারাবাহিকভাবে কর্মবিরতি পালন করে আসছি—প্রথমে এক ঘণ্টা, […]

চাকরি সংশোধনী খসড়া বাতিল না হলে সচিবালয়ে অচলাবস্থা: কর্মচারী পরিষদের আল্টিমেটাম

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া আইন বাতিল না হওয়া পর্যন্ত সচিবালয়ের কর্মকাণ্ডে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে অটল রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। রোববার রাজধানীতে সচিবালয়ের প্রধান ফটকে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা এই ঘোষণা দেন। পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বক্তব্যে বলেন, “এটি একটি কালাকানুন। এতে সাধারণ কর্মচারীদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে। আত্মপক্ষ […]

যেসব বিষয়ে একমত হতে পারিনি, সেসব বিষয় জনসমক্ষে প্রকাশ করা হবে – আলি রিয়াজ

জাতীয় ঐকমত্য গঠনের প্রথম ধাপের আলোচনায় বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। রোববার (২৫ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সুশীল সমাজের এক মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান। ড. রীয়াজ বলেন, “আমরা যেসব বিষয়ে একমত হতে পারিনি, […]

রসুনের রহস্য: প্রতিদিনের এক কোয়ায় লুকিয়ে আছে শত রোগের প্রতিকার!

রান্নাঘরের সাধারণ এক উপাদান, যেটি হতে পারে আপনার ব্যক্তিগত চিকিৎসক রসুন—নামটি শুনলেই ঝাঁঝালো গন্ধ আর ভর্তার স্বাদ যেন একসাথে জিভে চলে আসে। কিন্তু আপনি কি জানেন, এই সাধারণ, সাদা কোয়াগুলোর মধ্যে লুকিয়ে আছে হাজারো অসাধারণ স্বাস্থ্য উপকারিতা? আধুনিক চিকিৎসাবিজ্ঞান, প্রাচীন আয়ুর্বেদ ও লোকজ চিকিৎসা—সবখানেই রসুনের রয়েছে এক সম্মানজনক অবস্থান। বিশেষত, কাঁচা রসুন খাওয়ার অভ্যাস গড়ে […]

ভিপি নুরের পুলিশের বিরুদ্ধে হুমকির ভিডিও নিয়ে তীব্র নিন্দা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পুলিশের বিরুদ্ধে দেওয়া এক হুমকিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এক বিবৃতিতে অ্যাসোসিয়েশন বলেছে, “এ ধরনের বক্তব্য শুধু অশোভন ও শিষ্টাচারবহির্ভূত নয়, এটি একটি ফৌজদারি অপরাধ।” ভাইরাল ভিডিওতে উত্তপ্ত বক্তব্য ২২ মে ২০২৫ তারিখে গণঅধিকার পরিষদের এক গণজমায়েতে ভিপি নুর বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকারের […]

সাংবাদিক মুন্নি সাহা ও স্বামীসহ সংশ্লিষ্টদের ৩৫টি ব্যাংক হিসাব ফ্রিজ, ১৮ কোটি টাকার লেনদেন স্থগিত

সাংবাদিক মুন্নি সাহা, তার স্বামী কবির হোসেন এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব হিসাবে বর্তমানে থাকা স্থিতির পরিমাণ ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট কর্তৃক পরিচালিত মানিলন্ডারিং অনুসন্ধানে উঠে এসেছে, মুন্নি সাহা ও তার স্বামী পেশাগত প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল […]