বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ

পবিত্র রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এটি কেবল ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার আনুষ্ঠানিকতা নয়; বরং আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এক মহাসুযোগ। মহান আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, রোজা ফরজ করা হয়েছে যাতে মানুষ তাকওয়া অর্জন করতে পারে। অর্থাৎ রমজানের মূল লক্ষ্য হচ্ছে মানুষের ভেতরের মানুষটিকে জাগ্রত করা—চরিত্র, […]

বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান

প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির জন্য আজকে এক ঐতিহাসিক দিন হিসেবে দেখা হচ্ছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তাঁর ঘোষিত রাজনৈতিক অঙ্গীকার—‘আই হ্যাভ অ্যা প্ল্যান (আমার একটি পরিকল্পনা আছে)’—আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে […]

ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি

ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে আবহা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তাঁর স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী সুবহা আক্তার। […]

চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ইসলামী আন্দোলনের আমিরের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী) বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রথমে […]

শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের এবং দক্ষিণ প্লাজায় মন্ত্রীসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংসদ এলাকায় বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। ফলে খেজুর বাগান ক্রসিং থেকে […]

নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ

নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি […]

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্বপালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সহযোগিতার জন্য […]

দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস

দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ভেলো ক্লাবকে ৬–০ গোলে হারিয়েছে সান্তোস। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ব্রাজিলিয়ান তারকা। এই জয়ে পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের শেষ আট নিশ্চিত করেছে সান্তোস। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ […]

রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত

পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। এর ফলে আপাতত রমজানজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ কার্যকর থাকছে না। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক […]

বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয় ম্যাচে এসে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই জারি রাখল রশিদ খানের দল। সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে আরব […]