হরমুজে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার মধ্যে দুই তেলবাহী জাহাজে আগুন
অনুমতি ছাড়া নির্ধারিত পথের বাইরে দিয়ে যাওয়ার সময় মাইনে আঘাত লাগে বলে দাবি ইরানের হরমুজ প্রণালীতে নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। শনিবার তারা এ তথ্য জানায়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে বর্তমানে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে রেখেছে তেহরান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, […]










