আরামবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত দোকান কর্মচারী
ঢাকা, ১৫ জুন ২০২৫ রাজধানীর আরামবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুজাহিদুল ইসলাম (২৫) নামে এক দোকান কর্মচারী গুরুতর আহত হয়েছেন। ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। রোববার (১৫ জুন) ভোরে মতিঝিল আরামবাগ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহতের বন্ধু মোবারক হোসেন জানান, ঈদের ছুটি কাটিয়ে রাতের বাসে তারা ঢাকায় ফেরেন। […]










