সামনের গাড়িতে ধাক্কা, দাউদকান্দিতে পুড়ে ছাই স্লিপার কোচ
- নিজস্ব সংবাদদাতা
- ৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটির পুরো অংশ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি। ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে বাসটি সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আগুনের ঘটনা বুঝতে পেরে বাসের চালক ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। পরে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় টামটা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। বাসের সব যাত্রী নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই পুরো বাস পুড়ে যায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম বলেন, সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচটিতে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর বাসের চালক ও স্টাফরা ঘটনাস্থল থেকে চলে গেছেন। ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের কারণে কিছু সময় মহাসড়কে প্রভাব পড়লেও বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে বাসটির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং সামনে থাকা গাড়িতে ধাক্কার সুনির্দিষ্ট কারণ কী—তা তদন্তের পর আরও পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।
এই বিভাগের আরও খবর
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও কিরণমালা বাইর জব্দ, ৪ জনকে জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ শিকার…
বিষের বোতল হাতে সৌদিপ্রবাসীর বাড়ির সামনে তরুণীর অনশন
বিয়ের দাবিতে সৌদিপ্রবাসী এক যুবকের বাড়ির সামনে গিয়ে…
জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে চট্টগ্রামে ৮ শহীদ পরিবারের পাশে এ্যাব
ঐতিহাসিক জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে নিহত…
শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা, স্বর্ণ-বিদেশি মুদ্রাও
সিলেট, ১৫ আগস্ট ২০২৬: সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর…
রাজশাহীতে সারের সংকট নেই, পাচার ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ কৃষি সচিবের
দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন…
আরও পড়ুন
হার্টের রিং, চোখের লেন্স ও ডায়ালাইসিস ফিল্টারে কর ছাড়
দুরারোগ্য রোগীদের সরকারি সহায়তা বেড়ে ১ লাখ টাকা ঢাকা, ১৭ আগস্ট ২০২৬: চিকিৎসা ব্যয় কমিয়ে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের নাগালের মধ্যে…
দুবাইফেরত বিমানে ১,৮০২ কার্টন সিগারেট ও ১৩ আইফোন জব্দ, মূল্য সাড়ে ৫ কোটি টাকা
চট্টগ্রাম, ১৭ আগস্ট ২০২৬: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল…
বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জনপ্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও সুসংহত করতে সময় প্রয়োজন ঢাকা, ১৭ আগস্ট ২০২৬: গত ছয় মাস বা ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা…
চলতি অর্থবছরেই হবে পাঁচ স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী
ঢাকা | ১৭ আগস্ট ২০২৬ চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী…
শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর
ঢাকা | ১৭ আগস্ট ২০২৬ ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় দেশটিতে অবস্থান…
ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায়, বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনা
১৭ আগস্ট ২০২৬ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ভারতের উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল আজ সোমবার দুই…
রাজধানীর সড়কে ১৮ আগস্ট থেকে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টরও নারী
১৭ আগস্ট ২০২৬ রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু হচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। বাংলাদেশ সড়ক…
বিশ্ববাজারে পাম অয়েলের ঊর্ধ্বমুখী দামের আভাস
বিশ্ববাজারে পাম অয়েলের দামে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। ইন্দোনেশিয়ার B50 বায়োডিজেল কর্মসূচি, ভারতের বাড়তি আমদানি, শক্তিশালী জ্বালানি তেলের বাজার…

