ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পরও শপথ নয়, নগর ভবনে চলছে অবস্থান কর্মসূচি
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৫, ২০২৫
নির্বাচনি ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের (ইসি) গেজেট প্রকাশের পরও শপথ কার্যক্রম না হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে চলছে গণঅবস্থান কর্মসূচি।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে হাজার হাজার নাগরিক নগর ভবনের সামনে জড়ো হয়ে এই কর্মসূচি শুরু করেন। আগের দিন বুধবার দুপুরে মানববন্ধন কর্মসূচি থেকে আজকের অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।
বিক্ষুব্ধ জনতা নগর ভবনের সামনে জড়ো হয়ে শ্লোগানে প্রকম্পিত করে তোলে পুরো এলাকা। তারা বলেন,
“শপথ নিয়ে তালবাহানা চলবে না, অবিলম্বে ইশরাক ভাইয়ের শপথ চাই”, “জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই”, “রায় দিয়েছে আদালত, বাধা দেওয়ার তুই কে?”
বিক্ষোভকারীদের অনেকেই পরে নগর ভবনের মূল ফটকের ভেতরে ঢুকে পড়ে সেখানে অবস্থান নেন। সকাল ১১টার পর তারা নগর ভবনের নিচতলায় মঞ্চ তৈরি করে কর্মসূচি চালিয়ে যান।
এই কর্মসূচিতে শুধু সাধারণ নাগরিক নয়, ডিএসসিসির কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেন। তারা সকাল থেকেই সব কার্যক্রম বন্ধ রেখে বিক্ষোভে অংশ নেন। নগর ভবনের সব গেটে তালা ঝুলিয়ে দিয়ে তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন।
এছাড়া এই অবস্থান কর্মসূচিতে ঢাকার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, রাজনৈতিক দল ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।
আন্দোলনকারীরা বলেন, “আদালতের রায় ও গেজেট প্রকাশের মাধ্যমে ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপরও শপথ অনুষ্ঠান নিয়ে গড়িমসি জনরায়ের অবমাননা।” তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইশরাকের শপথ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
পটভূমি
গত ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন। এরপর ১৬ এপ্রিল পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়, যেখানে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ ছিল।
২৭ এপ্রিল রাত ৯টায় আইন মন্ত্রণালয়ের মৌখিক অনুমতির ভিত্তিতে ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। পরদিন ২৮ এপ্রিল সেই গেজেট স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়।
তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়টি পুনরায় আপিলের জন্য নির্বাচন কমিশনে ফেরত পাঠায়। যদিও নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারা আপিল করবে না।
এই প্রক্রিয়া শেষ হওয়ার পরেও শপথ অনুষ্ঠানের ব্যবস্থা না নেওয়ায় আজকের অবস্থান কর্মসূচির আয়োজন করেন নাগরিকরা।
নগরবাসীর দাবি, “পরিষ্কার-পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও মানবিক ঢাকা গড়তে জনমানুষের ম্যান্ডেট নিয়ে আসা ইশরাক হোসেনকে দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।”
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ
নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাওলানা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই…
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ পরিদর্শনে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…

