১২ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণ
- প্রান্তকাল ডেস্ক
- মে ১২, ২০২৫
রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীর একটি বাসায় ১২ বছর বয়সী এক গৃহকর্মীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত মাসুদ রানাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে ভুক্তভোগী ওই শিশুটিকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা জানান, তাদের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া থানায়। এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তিনি মিরপুর ১ নম্বার সেকশন এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি নিজে পেশায় অটোরিকশা চালক। শিশুটির মা তাকে ছেড়ে অন্যত্র সংসার পেতেছেন গত ৫ বছর আগে। বর্তমানে সংসারে অভাব অনটনের কারণে চলতি মাসের ১ তারিখে এক আত্মীয়ের মাধ্যমে তার ১২ বছর বয়সি মেয়েকে দক্ষিণ বনশ্রীর এল ব্লক, রোড ১৪ এর ১১ নম্বর বাড়ির ৪র্থ তলার গৃহকর্তা মাসুদ রানার বাসায় গৃহকর্মীর কাজে দিয়েছিলেন।
তিনি জানান, গত বুধবার মেয়ের সাথে ফোনে তিনি কথা বলার সময় মেয়ে ওই বাসায় আর কাজ করবে না এবং তাকে সেখান থেকে নিয়ে যেতে বলে। তবে শিশুটিকে এর বেশি আর কথা বলতে দেয়নি গৃহকর্তা মাসুদ রানা। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বাবা ওই বাসায় গিয়ে মেয়েকে নিয়ে আসেন। তবে বাসায় আনার পর শিশুটি ঠিকমত খাবার খেত না এবং শুধু চুপচাপ বসে থাকত। এটি দেখে বাবার সন্দেহ হলে তিনি নিজেই মেয়েকে তার সমস্যার কথা জিজ্ঞেসা করেন। তবে তখনও বাবাকে কিছুই বলেনি শিশুটি। শুক্রবার প্রতিবেশী এক নারীর মাধ্যমে শিশুটির সমস্যা বিষয়ে জানতে চাইলে তখন শিশুটি জানায়, ওই বাসার গৃহকর্তা মাসুদ রানা চলতি মাসের ২ তারিখ অর্থাৎ তাকে ওই বাসায় কাজে দেয়ার পরদিন রাতেই ধর্ষণ করেছে। আর কাউকে বিষয়টি না বলার জন্য ভয়ভীতি দেখিয়েছে।
তিনি জানান, বিষয়টি জানার পর শুক্রবার রাতেই ফোনে মাসুদ রানার সাথে কথা বলেন তিনি এবং বিষয়টির সত্যতা জানতে চান। তখন উল্টো তাকেই বকাঝকা করেন এবং দেখে নেয়ার হুমকি দেন মাসুদ। এরপর গতকাল শনিবার খিলগাঁও থানায় গিয়ে তিনি মামলা দায়ের করেন। এই ঘটনায় অভিযুক্ত মাসুদ রানা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন জানান, চলতি মাসের ১ তারিখেই শিশুটি ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগ দিয়েছিল। এর পরদিনই তাকে ধর্ষণ করে গৃহকর্তা মাসুদ রানা এমনটিই মামলার এজহারে উল্লেখ করা হয়েছে।
তিনি জানান, মাসুদ একটি গার্মেন্টসের সিনিয়র অফিসার। মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠান হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। মাসুদের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর উত্তর মোন্তাজে।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…

