স্টাফ রিপোর্টার।
কারা দেশ চালাচ্ছেন তা নিয়ে নানা বিভ্রান্তি দেখা দিয়েছে।
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে যুবসমাজকে রাজপথে জেগে থাকতে হবে।
শুক্রবার বিকালে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহবায়ক কমিটির বর্ধিত সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয়ে সরকার দ্বৈত ভূমিকা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।কারা সরকার চালাচ্ছেন তা নিয়ে বিভ্রান্তি ও নানা প্রশ্ন তৈরী হয়েছে। একদিকে হত্যা মামলায় অভিযুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে দেশত্যাগ করতে দেয়া হচ্ছে, আবার অন্যদিকে নীতি নির্ধারকেরা তার দায়িত্ব নিচ্ছেননা। সরকার গঠনের নয়মাস পরেও যদি এই ধারা চলতে থাকে তাহলে সরকারের বিশ্বাসযোগতা বা কার্যকারীতা বলে কিছু থাকেনা।যত দিন যাচ্ছে সরকারের মধ্যেই নানা সরকার, নানা কেন্দ্র বেরিয়ে আসছে।এক উপদেষ্টার বক্তব্যেও তার স্বীকৃতি মিলেছে। তিনি গোটা এই পরিস্থিতির দায়দায়িত্ব অন্তর্বর্তী সরকারের উপরই বর্তাবে।
তিনি বলেন এই পরিস্থিতি এক ধরনের নৈরাজ্যকে উসকিয়ে দিচ্ছে।এই পরিস্থিতি চলতে দিলে গণঅভ্যুত্থানের অবশিষ্ট অর্জন বিনষ্ট হয়ে যেতে পারে।
তিনি অকার্যকারীতা ও সমন্বয়হীনতার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকারের দৃঢ ভুমিকা গ্রহনের আহবান জানান।
তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা অপরিসীম সাহসী, উদ্যমী আর সৃষ্টিশীল যুবশক্তির বিশাল সম্ভাবনা কাজে লাগাতে চাই।আমরা তরুণদের জীবন জীবিকা আর ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যতে কাউকেই আর ছিনিমিনি করতে দিতে পারিনা।দেশের যুবশক্তি কারও কাছে জিম্মি হবেনা; যুবরা আর কোন রাজনৈতিক, সামাজিক ও দূর্বত্ত মাফিয়া সন্ত্রাসীদের লাঠিয়াল হিসাবে ব্যবহৃত হবেনা।
তিনি বলেন, অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হলে আমাদেরকে জেগে থাকতে হবে।পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীর যায়গায় আমরা নতুন কোন ধরনের ফ্যাসিবাদী চিন্তা, চেতনা বা জবরদস্তিকে মেনে নেবনা।মব সন্ত্রাসকে মদদ যুগিয়ে সম্ভাবনাময় তারুণ্যকে নষ্ট হতে দেওয়া যাবেনা।
আমরা নারী পুরুষ নির্বিশেষে তরুণ যুবাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারে কোন বাধা বরদাস্ত করবনা। নারীর অধিকার ও মর্যাদা বিরোধী কোন তৎপরতা আমরা মেনে নেবনা।
মুক্তিযুদ্ধসহ আমরা আমাদের গৌরবের সকল উত্তরাধিকারকে ধারন করব, মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ কাজগুলোকে ২৪ এর চেতনায় বাস্তবায়িত করব।শোষণ বঞ্চনামুক্ত অসাম্প্রদায়িক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ও সমাজ গঠনের দীপ্ত শপথে আমরা এগিয়ে যাব।এই লক্ষ্যে বিপ্লবী যুব সংহত
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক বাবর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বর্ধিত সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মাহবুবুল করিম টিপু, সংগঠনের সদস্যসচিব মীর রেজাউল আলম, যুবনেত স্বাধীন মিয়া,জামিরুল রহমান ডালিম, শাফায়াত কামাল দিব্য, রফিকুল ইসলাম রকি,
আরিফুল ইসলাম, মোহাম্মদ হোসেন, আবদুল হাকিম আমিন প্রমুখ
বর্ধিতসভায় আগামী ২৯ আগস্ট ২০২৫ জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। “যুবপ্রাণ জাগিয়ে তুলুন, অধিকার, ইনসাফ ও মুক্তির পথে এগিয়ে চলুন ” এই শ্লোগানে যুব জাগরণের ডাক দেয়া হয়।
সভায় আগামী জুলাই এর মধ্যে জেলাস্তরে যু কনভেনশন অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বাবর চৌধুরীকে আহবাক ও মীর রেজাউল আলমকে সদস্যসচিব করে ৪১ সদস্য বিশিষ্ট জাতীয় যুব কনভেনশন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সরকারের দ্বৈত ভূমিকায় দেশবাসী উদ্বিগ্ন——-সাইফুল হক
- প্রান্তকাল ডেস্ক
- মে ৯, ২০২৫
এই বিভাগের আরও খবর
জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি-মানবতার বার্তা: রিজভী
‘অস্ত্র নয়, কূটনীতি-শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করার…
গণতন্ত্র ধ্বংসের চক্রান্তে লিপ্ত অপশক্তিকে রাজপথেই মোকাবিলা করব: এ্যানি
বিরোধী দলের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’র অভিযোগ পানিসম্পদমন্ত্রীর দেশের…
‘জামায়াতের দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে’
সিলেটে দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে ডা.…
আগুন-বোমা হামলা ‘গভীর ষড়যন্ত্রের অংশ’: রিজভী
বাস-সিএনজিতে অগ্নিসংযোগ নিয়ে সতর্ক থাকার আহ্বান • ‘রাজপথ…
‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’, সারজিসের অভিযোগ
চাঁদাবাজি-টেন্ডারবাজি নিয়ে গুরুতর অভিযোগ এনসিপি নেতার • পোস্টে…
নেতারা ভালো হলেই দেশ ভালো হবে: ফজলুর রহমান
চাওয়া-পাওয়ার প্রতিযোগিতা থেকে নেতাকর্মীদের দূরে থাকার আহ্বান •…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
তীর রক্ষা কাজে অনিয়ম হলে টেন্ডার বাতিল, ঠিকাদার হবে কালো তালিকাভুক্ত: পানিসম্পদমন্ত্রী
লক্ষ্মীপুরে জিওব্যাগে তীর সংরক্ষণ শুরু, স্থায়ী সুরক্ষায় নেওয়া হয়েছে ৩০০ কোটি টাকার নতুন প্রকল্প নদী ও খালের তীর রক্ষা প্রকল্পে…
নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই জাতিসংঘে গণওয়াকআউট, বাংলাদেশসহ প্রায় ৭০ দেশ
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে নজিরবিহীন দৃশ্য; কেউ হল ছাড়লেন, কেউ আসন রাখলেন ফাঁকা আন্তর্জাতিক ডেস্ক জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের…
সম্প্রীতি ও টেকসই উন্নয়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই : পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও টেকসই সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে দলমত ও সম্প্রদায় নির্বিশেষে সকলকে একসাথে কাজ করার আহ্বান…
তারেক রহমান-শেখ সাবাহ খালেদের বৈঠক, বাংলাদেশ-কুয়েত সম্পর্ক জোরদারে গুরুত্ব
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর)…
মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী :পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
মাদক সমস্যা, সীমান্ত অপরাধ এবং শরণার্থী কেন্দ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রেস, মিডিয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন…
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য : পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
বাংলাদেশের বৈচিত্র্যময় ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিসত্তার সমন্বয়ে একটি বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে বর্তমান সরকারের অঙ্গীকার ব্যক্ত করেছেন পার্বত্য…
টেকসই অর্থনীতির জন্য নারীর ক্ষমতায়ন , সুশিক্ষিত ভবিষ্যৎ প্রজন্ম আবশ্যক: হাটহাজারীতে প্রতিমন্ত্রী মীর হেলাল
দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম…
এমপি মাসুদকে বাউফল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে বাউফল প্রেসক্লাবের পক্ষ…
