চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু; উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২১৩ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি ১ হাজার ৬৮২ জন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা বিভাগে সর্বোচ্চ চারজনের মৃত্যু
বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৮২ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৮৮ জন, রাজশাহীতে ৫৩ জন, সিলেটে ২৫২ জন, চট্টগ্রামে ২৬৯ জন, বরিশালে ১৭২ জন, ময়মনসিংহে ৭৯ জন, খুলনায় ১৩২ জন এবং রংপুরে ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে ভর্তি ২ লাখ ২২ হাজারের বেশি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।
এদিকে একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৪২ জন।

