৫–২৯ বছর বয়সী শিশু–তরুণদের সুরক্ষায় কাজ করছে সরকার: বিআরটিএ চেয়ারম্যান
- নিজস্ব সংবাদদাতা
- নভেম্বর ১৭, ২০২৫
বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে ঝুঁকির মুখে থাকা ৫ থেকে ২৯ বছর বয়সী শিশু ও তরুণদের সুরক্ষায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। রাজধানীর বনানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বিআরটিএ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’-২০২৫ উপলক্ষে রবিবার সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান বলেন,
“যুবসমাজকে সুরক্ষায় ব্যর্থ হলে ২০৪০ সালের পর বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হারাবে। তাই সড়ক নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ অপরিহার্য।”
তিনি জানান, সেফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নে যানবাহনের ফিটনেস সিস্টেমকে অটোমেশনে নেওয়া হচ্ছে এবং দক্ষ চালক তৈরিতে বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ চালু করা হয়েছে। এই প্রশিক্ষণ ছাড়া ভবিষ্যতে কোনো চালক লাইসেন্স পাবেন না।
রোডক্র্যাশ প্রতিরোধযোগ্য—ডিভিশনাল কমিশনার
বিশেষ অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহাম্মদ চৌধুরী বলেন,
“রোডক্র্যাশ প্রতিরোধযোগ্য, কিন্তু এক্সিডেন্ট প্রতিরোধযোগ্য নয়। তাই সড়ক পরিবহন আইন নয়, আলাদা ‘সড়ক নিরাপত্তা আইন’ এখন অত্যন্ত জরুরি।”
তিনি বলেন, রোডক্র্যাশ রোধে কঠোর আইন, সুশাসন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয়।
৫–২৯ বছরের মৃত্যুর প্রধান কারণ রোডক্র্যাশ
সভায় উপস্থাপিত মূলপ্রবন্ধে জানানো হয়—
- রোডক্র্যাশই বিশ্বের ৫–২৯ বছরের মানুষের প্রধান মৃত্যুর কারণ
- ৯২% মৃত্যু ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে
- উন্নত দেশের তুলনায় এই হার তিন গুণ বেশি
- বাংলাদেশে রোডক্র্যাশ ও মৃত্যুর সংখ্যা প্রতিবছরই বাড়ছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), পুলিশ ও বিআরটিএর তথ্য তুলে ধরে বলা হয়, বিশ্বের অনেক দেশ সেফ সিস্টেম এপ্রোচ গ্রহণ করে সড়ক মৃত্যুহার কমাতে সক্ষম হয়েছে।
সড়ক নিরাপত্তায় বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকার
এ বছর মরক্কোতে অনুষ্ঠিত ৪র্থ গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্সে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কয়েকটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে—
- ২০২৭ সালের মধ্যে জাতীয় সড়ক নিরাপত্তা আইন চূড়ান্ত ও অনুমোদন
- ২০২৬ সালের মধ্যে মোটরসাইকেল হেলমেট স্ট্যান্ডার্ড বাস্তবায়ন গাইডলাইন
- গতিসীমা নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ের ম্যানুয়াল প্রণয়ন
- সেন্ট্রাল রোডক্র্যাশ ডাটা সিস্টেম স্থাপন
সভায় বলা হয়, এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থাকে নতুন মাত্রা দেবে।
বিস্তৃত অংশগ্রহণ
মতবিনিময় সভায় রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্য প্রতিষ্ঠান ঢাকা আহ্ছানিয়া মিশন, ব্র্যাক, সিআইপিআরবি, স্টেপস, গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিভিন্ন সরকারি–বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সরকারি সংস্থার মধ্যে উপস্থিত ছিলেন—
সড়ক ও সেতু মন্ত্রণালয়, ডিটিসিএ, পুলিশ সদর দপ্তর, বিআরটিসি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ, দুই সিটি করপোরেশন, সমাজসেবা অধিদপ্তর, নিটোর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
এই বিভাগের আরও খবর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন…
১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের
১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে…
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবির পোস্টে শিক্ষকের হুমকি—সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ঘোষিত একটি…
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরেক মামলা, তদন্তের নির্দেশ
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আলোচিত…
রাতভর রাজধানী ও বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ–বাসে অগ্নিসংযোগ
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের…
সর্বশেষ খবর
1.
আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের—জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ডিসেম্বর ১৬, ২০২৫
2.
3.
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- ডিসেম্বর ১৬, ২০২৫
5.
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
- ডিসেম্বর ৩, ২০২৫
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যেকোনো ব্যক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল…
এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ
বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সৌদি আরামকোর…
কমান্ড পোস্টে গিয়ে পোকরোভস্ক দখলের খবর শোনেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার দেশটির একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শন করেন। সেখানে উপস্থিত শীর্ষ সামরিক কর্মকর্তারা তাঁকে জানান, রুশ…
সারা দেশের আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
অন্তর্বর্তী সরকার দেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আটটি পৃথক প্রজ্ঞাপনের…
আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থান জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কোনো…
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তাঁর ভেরিফায়েড এক্স…
জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশ নিলেও, সেই অবস্থায় তাদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা কেন…
লেখক শাহরিয়ার কবিরকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেখক ও একাত্তরের ঘাতক–দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে…

