সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগের সক্রিয় সদস্যসহ দুই আসামি গ্রেফতার, উদ্ধার ইয়াবা ট্যাবলেট
- নিজস্ব সংবাদদাতা
- নভেম্বর ৯, ২০২৫
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক ও হত্যা মামলার আসামিদের গ্রেফতারে সাফল্য অর্জন করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। শনিবার (০৯ নভেম্বর ২০২৫) তারিখে পৃথক অভিযানে স্বেচ্ছাসেবকলীগের সক্রিয় সদস্যসহ দুইজন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মাননীয় পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক এর সার্বিক দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (চাটখীল সার্কেল) জনাব মনীষ দাশ এর তত্ত্বাবধানে এবং সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদ আলম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সোনাইমুড়ী থানার মামলা নং-০৪, তারিখ ২০/০৮/২০২৪, ধারা ১৪৭/১৪৮/৩০২/৩৪/১১৪ পেনাল কোডে সন্ধিগ্ধ আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য মাইন উদ্দিন চৌধুরী প্রবাসী মাইন (৩৭), পিতা—সিরাজ মিয়া, মাতা—সেতেরা বেগম, সাং—সোনাইমুড়ী পূর্বপাড়া, ৬নং ওয়ার্ড, সোনাইমুড়ী পৌরসভা, জেলা—নোয়াখালীকে গ্রেফতার করা হয়।
এছাড়া একই অভিযানে সোনাইমুড়ী থানার মামলা নং-০৫, তারিখ ০৯/১১/২০২৫, ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী ১৫১ পিস ইয়াবাসহ বেলাল হোসেন (৪২), পিতা—মৃত জালাল মুন্সী, মাতা—তাহেরা বেগম, সাং—মোটুবী ভুইয়া বাড়ি, ৭নং বজরা ইউনিয়ন, থানা—সোনাইমুড়ী, জেলা—নোয়াখালী,কে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার পলাতক আসামিদের গ্রেফতারে সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি মোঃ মোরশেদ আলম।
এই বিভাগের আরও খবর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন…
১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের
১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে…
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবির পোস্টে শিক্ষকের হুমকি—সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ঘোষিত একটি…
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরেক মামলা, তদন্তের নির্দেশ
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আলোচিত…
রাতভর রাজধানী ও বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ–বাসে অগ্নিসংযোগ
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের…
সর্বশেষ খবর
1.
আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের—জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ডিসেম্বর ১৬, ২০২৫
2.
3.
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- ডিসেম্বর ১৬, ২০২৫
5.
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
- ডিসেম্বর ৩, ২০২৫
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যেকোনো ব্যক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল…
এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ
বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সৌদি আরামকোর…
কমান্ড পোস্টে গিয়ে পোকরোভস্ক দখলের খবর শোনেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার দেশটির একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শন করেন। সেখানে উপস্থিত শীর্ষ সামরিক কর্মকর্তারা তাঁকে জানান, রুশ…
সারা দেশের আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
অন্তর্বর্তী সরকার দেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আটটি পৃথক প্রজ্ঞাপনের…
আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থান জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কোনো…
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তাঁর ভেরিফায়েড এক্স…
জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশ নিলেও, সেই অবস্থায় তাদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা কেন…
লেখক শাহরিয়ার কবিরকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেখক ও একাত্তরের ঘাতক–দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে…

