টেলিগ্রামে বিদেশি বিনিয়োগের নামে পাঁচ কোটি টাকার প্রতারণা, মূলহোতাসহ দুই সদস্য গ্রেফতার করেছে সিআইডি
- নিজস্ব সংবাদদাতা
- নভেম্বর ৮, ২০২৫
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বিদেশি প্রতিষ্ঠানের নামে ভুয়া গ্রুপ খুলে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রায় পাঁচ কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি আভিযানিক দল এলআইসি ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় গত ৬ নভেম্বর ভোরে পঞ্চগড় জেলার সদর থানার ধাক্কামারা এলাকা থেকে মূলহোতা ফারদিন আহমেদ ওরফে প্রতীক (২৫)–কে গ্রেফতার করে।
পরবর্তীতে ফারদিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই টিম ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থেকে সহযোগী মো. সাগর আহমেদ (২৪)–কে গ্রেফতার করে।
প্রতারণার কৌশল
প্রাথমিক তদন্তে জানা যায়, চক্রটি টেলিগ্রাম অ্যাপে “বিদেশি বিনিয়োগ প্ল্যাটফর্ম” নামে একাধিক ভুয়া গ্রুপ তৈরি করে স্বল্প সময়ে অধিক মুনাফার প্রলোভন দেখাতো।
গ্রুপে কিছু ‘নকল সদস্য’ ইতিবাচক পোস্ট দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করত—যেন তারা ইতোমধ্যে লাভবান হয়েছে।
এইভাবে সাধারণ মানুষ প্রলুব্ধ হয়ে বিনিয়োগে আগ্রহী হতো এবং চক্রের ফাঁদে পড়তো।
প্রতারকরা তৃতীয় পক্ষের নামে খোলা ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) একাউন্ট ব্যবহার করে টাকার লেনদেন করত, ফলে অনেক সময় একাউন্টধারীরাই অজান্তে অভিযুক্ত হয়ে পড়তেন।
ভুক্তভোগীদের অনেকে ইতোমধ্যেই সর্বস্ব হারিয়েছেন।
আইনি পদক্ষেপ
এ বিষয়ে পল্টন থানায় দুটি পৃথক মামলা রুজু হয়েছে—
- মামলা নং ১০ (তারিখঃ ০৪ সেপ্টেম্বর ২০২৫)
- মামলা নং ১২ (তারিখঃ ০৫ সেপ্টেম্বর ২০২৫)
উভয় মামলাই পেনাল কোডের ৪২০/৪১৭/৪১৯/৪০৬/১০৯/৩৪ ধারায় দায়ের করা হয়।
তদন্তভার সিআইডির উপর ন্যস্ত হলে সংস্থাটি দ্রুত চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেফতার অভিযান পরিচালনা করে।
প্রধান অভিযুক্তের ভূমিকা
মূলহোতা ফারদিন আহমেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে টেলিগ্রাম গ্রুপগুলোতে সক্রিয় থেকে প্রতারণামূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিত।
তার নিয়ন্ত্রণে ছিল ৩০টিরও বেশি ব্যাংক ও এমএফএস একাউন্ট এবং অসংখ্য সিমকার্ড, যেগুলো ব্যবহৃত হতো প্রতারণার কাজে।
অন্যদিকে, সহযোগী সাগর আহমেদ “Rio” নামে ফেইক আইডি ব্যবহার করে “Alexa Wick” নামীয় গ্রুপের অ্যাডমিন হিসেবে কাজ করতো, যার সদস্য সংখ্যা ছিল ৭ জন। তারা অনলাইন বিনিয়োগের নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছে।
অর্থ ক্যাশ আউটের অভিনব কৌশল
তদন্তে আরও জানা যায়, প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ নগদে রূপান্তরের জন্য ফারদিন অভিনব উপায়ে গাড়ির শোরুম থেকে ব্যাংক লেনদেনের মাধ্যমে গাড়ি কিনে পরে কম দামে বিক্রি করে কাগজে লোকসান দেখিয়ে টাকা ‘ক্যাশ আউট’ করত।
এভাবেই প্রতারণার টাকা হোয়াইটমানি হিসেবে দেখানো হতো।
পরবর্তী ব্যবস্থা
ফারদিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে এবং জানিয়েছে, তার নিয়ন্ত্রণাধীন একাউন্টগুলোর মাধ্যমে প্রায় পাঁচ কোটি টাকারও বেশি অর্থ লেনদেন হয়েছে।
চক্রের অন্যান্য সদস্যদের নাম, একাউন্ট তথ্য ও অর্থের গন্তব্য উদঘাটনের জন্য দুই আসামিকে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগ পরিচালনা করছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

