গাজীপুর সাফারি পার্কের বিরল প্রাণী চুরির ঘটনায় আন্তর্জাতিক পাচারচক্রের সদস্য গ্রেফতার করেছে সিআইডি
- নিজস্ব সংবাদদাতা
- নভেম্বর ৬, ২০২৫
গাজীপুর সাফারি পার্ক থেকে বিপন্ন ও বিরল প্রজাতির বন্য প্রাণী চুরির ঘটনায় আন্তর্জাতিক পাচারচক্রের আরও একজন সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ–সিআইডি।
সিআইডির গাজীপুর জেলা ও মেট্রো বিভাগ গত ৪ নভেম্বর দুপুরে ময়মনসিংহের গফরগাঁও থানার কালাইপাড়া এলাকা থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মজনু মিয়া (৫৫), পিতা–মৃত গিয়াস উদ্দিন, সাং–কালাইপাড়া, থানা–গফরগাঁও, জেলা–ময়মনসিংহ।
তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পাচারচক্র সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।
ঘটনার বিবরণ
মামলার বাদী জানান, গত ২৩ মার্চ ২০২৫ তারিখ রাতে গাজীপুর সাফারি পার্কের নিরাপত্তা বেষ্টনী কেটে বিরল প্রজাতির ৩টি রিংটেইল লেমুর (২টি পুরুষ ও ১টি স্ত্রী) চুরি হয়। প্রাণীগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
পরদিন ঘটনা জানতে পেরে শ্রীপুর থানায় মামলা (নং–০৮, তাং–০৭/০৪/২০২৫, ধারা–৪৫৭/৩৮০ দণ্ডবিধি) দায়ের করা হয়।
তদন্তে জানা যায়, ২০১৮ সালে মাদাগাস্কার থেকে আমদানি নিষিদ্ধ এই রিংটেইল লেমুরসহ মোট ৮৬ জোড়া বন্যপ্রাণী দুই প্রতিষ্ঠান অবৈধভাবে দেশে আনে। পরে তা গাজীপুর সাফারি পার্কে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়। সেখানে ৪টি লেমুর ছিল—এর মধ্যে একটি মারা গেলে বাকি ৩টি পার্কে অবস্থান করছিল।
চুরির পেছনের চক্র
পার্কে আউটসোর্সিং কর্মী নিপেল মাহমুদ (৩৩) বিভিন্ন সময় বিরল প্রাণীর ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মে পোস্ট করে বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতেন।
ক্রেতা আগ্রহ প্রকাশ করলে তিনি সহচরদের নিয়ে নির্ধারিত প্রাণী চুরি করে বিক্রি করতেন।
এভাবে চুরি করা লেমুরগুলোর ছবি দেখে স্থানীয় পাখি ব্যবসায়ী মো. জুয়েল মিয়া (৪২) আগ্রহ প্রকাশ করেন এবং সহকর্মী ইসমাঈল হোসেন হৃদয় (২৬)-এর মাধ্যমে আরও দুই ব্যবসায়ী—দেলোয়ার হোসেন তাওসীফ (২২) ও সাব্বির হোসেন তপন (২৬)-এর সঙ্গে যোগাযোগ করেন।
২৩ মার্চ রাতে তারা সাফারি পার্কের বেড়া কেটে তিনটি লেমুর চুরি করে জুয়েল মিয়ার বাড়িতে রাখে।
এরপর তারা একটি লেমুর ৫ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে প্রাপ্ত অর্থ ভাগ করে নেয়।
বাকি দুটি লেমুর তারা ভারতীয় ক্রেতাদের কাছে ৭ লাখ টাকায় বিক্রি করতে মধ্যস্থতা করে।
লেমুর দুটিকে কার্টনে ভরে ক্রেতাদের গাড়িতে তুলে দেয়ার সময় নিপেল মাহমুদ ৭০ হাজার টাকা কমিশন পান।
এই প্রক্রিয়ায় জুয়েল মিয়ার চাচা মো. মজনু মিয়া (৫৫) লেমুর প্যাকেট ও হস্তান্তরে সহায়তা করেন।
তদন্ত অগ্রগতি
চক্রের সব সদস্য আদালতে স্বীকারোক্তি দিয়েছে।
তদন্তে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং চুরি যাওয়া তিনটির মধ্যে একটি লেমুর উদ্ধার করা সম্ভব হয়েছে।
বাকি দুইটি প্রাণী উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে সিআইডি জানতে পেরেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিপন্ন বন্যপ্রাণী চুরি করে আন্তর্জাতিক বাজারে পাচার করছিল।
বর্তমানে মামলাটি সিআইডির গাজীপুর জেলা ও মেট্রো বিভাগ তদন্ত করছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

