শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বাড়ি ভাতা বৃদ্ধি, আগামী বছর থেকে ১৫ শতাংশ
- নিজস্ব সংবাদদাতা
- অক্টোবর ২১, ২০২৫
টানা আন্দোলনের মুখে অবশেষে সরকার শিক্ষকদের বাড়ি ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে শিক্ষকরা ৭.৫ শতাংশ বা ন্যূনতম ২,০০০ টাকা হারে বাড়ি ভাতা পাবেন। পাশাপাশি আগামী অর্থবছরের শুরু থেকে তা ১৫ শতাংশে উন্নীত করা হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক সমাজের ন্যায্য দাবি বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা উপদেষ্টা বলেন,
“শতাংশ হারে এই ভাতা নিশ্চিত করতে পেরে আমি একজন শিক্ষক হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করি। শিক্ষকরা জাতির মেরুদণ্ড—তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের অবিচ্ছিন্নভাবে কাজ করা উচিত।”
তিনি আরও বলেন,
“কোনো বিতর্কের জবাব না দিয়ে আমরা শুরু থেকেই টেকসই ও ন্যায্য সমাধানের জন্য কাজ করেছি। আজকের এই সিদ্ধান্ত যৌথ সাফল্য—শিক্ষকরা তাদের দাবি তুলেছেন, সরকার দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে, আর আমরা সবাই মিলে সংলাপ ও সমঝোতার জায়গায় পৌঁছেছি।”
মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, এই সমাধান শিক্ষক সমাজকে নতুন উদ্যমে শ্রেণিকক্ষে ফিরতে সহায়তা করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়,
“এখন সময় ক্লাসে ফেরার—শিক্ষার্থীদের জন্য, শিক্ষার জন্য। আজকের এই সমঝোতা হোক পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও শিক্ষাকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর নতুন সূচনা।”
শিক্ষক আন্দোলনের প্রতিনিধিরা সরকারের এই সিদ্ধান্তকে “ইতিবাচক অগ্রগতি” হিসেবে দেখছেন, যদিও তারা দ্রুত ভাতার বাস্তবায়ন ও পরবর্তী পর্যায়ে মৌলিক বেতন কাঠামো পুনর্বিবেচনার দাবি তুলেছেন।
এ সিদ্ধান্তের ফলে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসা পর্যায়ের প্রায় ১৫ লাখ শিক্ষক ও শিক্ষা কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।
এই বিভাগের আরও খবর
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
রাজু ভাস্কর্যঃ প্রতিবাদের প্রতীক, স্মৃতির অনন্ত প্রহরী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা রাজু…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…

