ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতি: প্রাইভেটকারসহ ৯ ডাকাত গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- অক্টোবর ১৪, ২০২৫
ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশ ভুয়া র্যাব পরিচয়ে সংঘটিত ২৫ লাখ টাকার চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ৯ জন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাইভেটকার, র্যাবের পোশাক, খেলনা পিস্তল, হ্যান্ডকাপ, ওয়াকিটকি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে সাভার মডেল থানার ভাঙা ব্রিজের আগে তুরাগ নদীর পাড়ে ময়লার স্তুপের কাছে এই ডাকাতির ঘটনা ঘটে। ভুয়া র্যাব পরিচয়ে একদল ডাকাত একটি গাড়ি থামিয়ে যাত্রীদের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা লুট করে। এ ঘটনায় সাভার মডেল থানায় ২৬ সেপ্টেম্বর ডাকাতি মামলা রুজু করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কৌশল ব্যবহার করে তদন্ত শুরু করে। পরবর্তীতে ১২ অক্টোবর সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৭ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি সাদা রঙের নোয়া গাড়ি, খেলনা পিস্তল, র্যাবের তিনটি কটি, ওয়াকিটকি, হ্যান্ডকাপ, ইলেকট্রিক শক মেশিন, সেনাবাহিনীর লোগোযুক্ত নোটবুক, বিভিন্ন মোবাইল সিম ও অন্যান্য সরঞ্জাম।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলের আরও কয়েকজন সদস্য রাজধানীর কাকরাইল এলাকায় অবস্থান করছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের নাম মো. শাহাদাত ও মো. ফরহাদ হোসেন।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতি, ছিনতাই ও অপহরণসহ নানা অপরাধে জড়িত ছিল। তারা মাইক্রোবাস বা প্রাইভেটকার ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় এসব অপরাধ চালাত। এ মামলার লুণ্ঠিত অর্থের মধ্যে ইতোমধ্যে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের অপরাধের ইতিহাস পর্যালোচনায় দেখা গেছে, তাদের মধ্যে অনেকে একাধিক মামলার আসামি। শহিদুল ইসলামের বিরুদ্ধে ৪টি, সুমন মিয়ার ৬টি, ইদ্রিসের ৬টি, উজ্জলের ৩টি, মিন্টুর ৫টি, সবুজের ৪টি এবং শাহাদাত ও ফরহাদের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের সাভার মডেল থানার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

