বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বিশেষ উদ্যোগ

বাংলাদেশ বিমান বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কল্যাণে নতুন দুটি সেবা চালু করেছে। এর মধ্যে রয়েছে “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল” এবং “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল”।

রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) ঢাকায় বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান এই উদ্যোগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে চাকুরিরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাপোর্ট সেলটি চালুর মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় সেবাসমূহ আরও সহজে, দ্রুত এবং নিবিড়ভাবে পাবেন। এর ফলে অবসর-পরবর্তী কার্যক্রম সম্পাদন হবে আরও স্বাচ্ছন্দ্যময়।

অন্যদিকে, বিমান বাহিনী সদর দপ্তরের ব্যবস্থাপনায় প্রবর্তিত ওয়েবভিত্তিক সাপোর্ট পোর্টাল অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য একটি ডিজিটাল সুবিধা তৈরি করেছে। নিবন্ধনের মাধ্যমে লগইন করে দেশের ভেতরে কিংবা বিদেশ থেকে সশরীরে উপস্থিত না হয়েও কর্মকর্তারা প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

এই উদ্যোগ সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি কর্মকর্তাদের মনোবল বৃদ্ধি এবং বিমান বাহিনীর প্রতি আস্থা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন