বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন ঢাকায় গ্রেফতার

হাতিয়া থানা পুলিশের অভিযানে ২০ বছরের সাজাপ্রাপ্ত জি আর আসামি জসিম উদ্দিনকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় ও হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদার সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৭ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়। হাতিয়া থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মিনহাজুল আবেদিন, এএসআই (নিরস্ত্র) আলাউদ্দিন ও সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন (পিতা ছায়েদুল হক, সাং শুল্যকিয়া, থানা হাতিয়া, জেলা নোয়াখালী) দীর্ঘদিন ধরে নিজের নাম-পরিচয় পরিবর্তন করে পলাতক ছিলেন, যাতে পুলিশ তাকে শনাক্ত করতে না পারে। দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার সঠিক পরিচয় উদঘাটন করে গ্রেফতার করা সম্ভব হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। হাতিয়া থানা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান রয়েছে। পাশাপাশি এলাকায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, নিয়মিত মামলার আসামি আটক এবং অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন