বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

মুন্সীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জ সদর ফাঁড়ির পুলিশ ১১ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় গত বুধবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সদর ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মীর মোখছেদুল আলমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নয়াগাঁও এলাকার মারকাজ মসজিদের পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মমিন (২৬), পিতা কাইয়ুম সরদার, মাতা মমতাজ বেগম, সাং ভিটিশীলমন্দি, এ/পি যোগিনীঘাট, থানা ও জেলা মুন্সীগঞ্জকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশিতে তার কাছে ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন পাওয়া যায়, যা জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক মমিনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন