বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

নৌ পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ, গ্রেফতার ৩১০ জন

দেশের মৎস্যসম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। গত সাত দিনব্যাপী এই অভিযানে নৌ পুলিশ দেশের বিভিন্ন নদ-নদী ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৯৯৬ মিটার নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল জব্দ করে, যা পরে ধ্বংস করা হয়। একই সময় জব্দ করা হয় ২ হাজার ৫১২ কেজি মাছ, যা এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে আরও ধ্বংস করা হয়েছে নদীর মধ্যে স্থাপিত ৪০১টি ঝোপঝাড়।

অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ১০৯টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে এবং জব্দ করা হয়েছে ১০টি ড্রেজার। এই সময় মোট ৩১০ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মৎস্য আইন, মাদক, চাঁদাবাজি, বেপরোয়া গতি, অস্ত্র আইন, বালুমহাল ও বিশেষ ক্ষমতা আইনে ৭০টি মামলা রুজু করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৮টি মৃতদেহও।

নৌ পুলিশ জানিয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে এবং দেশের জলজ সম্পদ রক্ষা ও নৌপথের নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন