বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

মুন্সীগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর থানাধীন জগধাত্রীপাড়া এলাকায় পুলিশের অভিযানে ৫৪ পিস ইয়াবাসহ মো. শাহজাহান (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ১৬,২০০ টাকা।

২৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে সদর পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মুহাম্মদ পান্নু মিয়ার নেতৃত্বে এক অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযুক্ত মো. শাহজাহান, পিতা-মৃত মোসলেম আলী, মাতা-মমতাজ বেগম, সাকিন-জগধাত্রীপাড়া, থানা ও জেলা-মুন্সীগঞ্জ—কে তার নিজ বসতবাড়ির সামনে ইটের রাস্তার ওপর থেকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ৫৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৫.৪ গ্রাম। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দতালিকা মূলে আইনানুগভাবে জব্দ করা হয়।

মুন্সীগঞ্জ থানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন