বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

টংগিবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ৫০ পুড়িয়া হেরোইনসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি দল এসআই (নিঃ) মো. কামরুল হাসান, পিপিএম-এর নেতৃত্বে নাটেশ্বর এলাকার জনৈক ফারুকের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় অভিযুক্ত মো. বাদশা ওরফে আরিফ (৪০), পিতা কসর উদ্দিন দেওয়ান, মাতা মৃত সালাম, সাং- পানাড়া, থানা- মুন্সীগঞ্জ সদর, জেলা মুন্সীগঞ্জ—তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর বাদশার দেহ তল্লাশি করে তার স্বীকারোক্তি অনুযায়ী ৫০ পুড়িয়া হেরোইন (ওজন প্রায় ৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। উপস্থিত সাক্ষীদের সম্মুখে এসব মাদকদ্রব্য জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় টংগিবাড়ী থানায় অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন