বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

কবিরহাটে মাদকসহ এক জন, বিশৃঙ্খলার অভিযোগে দুই জন গ্রেফতার

নোয়াখালী, ১৪ জুলাই ২০২৫:

নোয়াখালীর কবিরহাট থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ এক ব্যক্তি এবং জনশান্তি বিনষ্টের অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুকের দিকনির্দেশনায় ওসি মো. শাহীন মিয়ার তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মঞ্জুর আহমদের নেতৃত্বে সোমবার রাত ২টা ১৫ মিনিটের দিকে অভিযান পরিচালনা করা হয়। কবিরহাট থানাধীন ৭ নম্বর বাটইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় সড়কের ওপর থেকে সিরাজ উল্যাহ (৩৫), পিতা-রফিক উল্যাহ, মাতা-জোবেদা খাতুন, সাং-চন্ডিপুর, ইয়াকুবপুর, দাগনভূঞা, ফেনীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১২ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩,৬০০ টাকা। এ ঘটনায় কবিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই রাতে আনুমানিক ৩টা ৪৫ মিনিটে পৌরসভা এলাকার কবিরহাট উত্তর বাজারের শিপন মিডিয়া দোকানের সামনে অভিযান চালিয়ে মো. আফসার (৩৭) এবং মো. বিপ্লব (২৮) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তারা রাস্তায় চিৎকার-চেঁচামেচি করে জনসাধারণের বিরক্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল বলে পুলিশ জানায়। তাদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকার মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন