বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

ডেমরায় বাসের ধাক্কায় যুবক নিহত, বন্ধু আহত

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম বোরহান উদ্দিন (৩১)। দুর্ঘটনায় আহত হয়েছেন তার এক বন্ধু।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার রোডের সিকদার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বোরহানের স্বজন সুমুন্দি সোহেল মিয়া জানান, বোরহান আমুলিয়া মডেল টাউন এলাকার শুকনা টেংরায় থাকতেন এবং একটি কোম্পানিতে গাড়ি চালাতেন। রাতে কাজ শেষে মটরসাইকেলে এক বন্ধুকে নিয়ে ডেমরা থানার দিকে যাচ্ছিলেন। পথে রমজান পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বোরহান বাসের চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত বন্ধুকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত বোরহানের বাবার নাম শফির উদ্দিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা নিয়ে ডেমরা থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন