বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

ডেমরায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরা আমুলিয়া এলাকা থেকে এক অজ্ঞাতনামা যুবকের (বয়স আনুমানিক ২৬ বছর) হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে আমুলিয়া মডেল টাউন চায়না বিদ্যুৎ প্রকল্পের পাশে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) দিপংকর কুমার দেবনাথ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, নিহতের দুই হাত পেছনমোড়া করে বাঁধা ছিল এবং গলায় কাপড়ের বেল্ট প্যাঁচানো ছিল। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।

নিহতের পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও জলপাই রঙের টাউজার। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন