বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

নৌ পুলিশের দেশব্যাপী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও পোনা জব্দ, গ্রেফতার ৩৩৭ জন

ঢাকা, ০৩ জুলাই ২০২৫ খ্রি. বৃহস্পতিবার:

দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌ পুলিশ দেশব্যাপী ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। গত ৭ (সাত) দিনব্যাপী অভিযানে নৌ পুলিশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

অভিযান চলাকালীন সময়ে নৌ পুলিশ:

  • ৪,৬৫,০৩,৯৪০ (চার কোটি পঁয়ষট্টি লক্ষ তিন হাজার নয়শত চল্লিশ) মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস করেছে।
  • ৬,২৬৩ (ছয় হাজার দুই শত তেষট্টি) কেজি মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করেছে।
  • ২০,০০০ (বিশ হাজার) পিস দেশীয় মাছের রেনু পোনা এবং ১০,০২,০০০ (দশ লক্ষ দুই হাজার) পিস চিংড়ি রেনু পোনা উদ্ধার করে নদীতে অবমুক্ত করেছে।
  • ৩৩৬ (তিনশত ছত্রিশ)টি নদীর ঝোপঝাড় ধ্বংস করেছে।

এছাড়া, অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় ৯৪ (চুরানব্বই)টি বাল্কহেড এর বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং ১ (এক)টি ড্রেজার জব্দ করা হয়েছে।

অভিযানে মোট ৩৩৭ জন আসামী গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৮৬ (ছিয়াশি)টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে:

  • মৎস্য আইনে: ৪৪টি মামলা
  • চুরি: ২টি মামলা
  • চাঁদাবাজি: ১টি মামলা
  • অপমৃত্যু: ৭টি মামলা
  • বেপরোয়া নৌযান পরিচালনা: ২৫টি মামলা
  • বালুমহাল সংক্রান্ত: ২টি মামলা
  • হত্যা: ৩টি মামলা
  • ডাকাতি: ১টি মামলা
  • বিশেষ ক্ষমতা আইনে: ১টি মামলা

অভিযানকালে ১৫ (পনেরো)টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ নৌ পুলিশ ভবিষ্যতেও দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নৌপথে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন