গ্রাহকের ১১৬ কোটি টাকা আত্মসাৎ: ধামাকা শপিং–এর এমডি চিন্তীসহ স্বার্থসংশ্লিষ্টদের ৬২ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৬, ২০২৫
ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ধামাকা শপিং’–এর বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে প্রতিষ্ঠানটির স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে প্রায় ৬২ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ক্রোককৃত সম্পদের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস. এম. ডি. জসীম উদ্দিন চিন্তীর নামে রাজধানীর বনানী মডেল টাউনের ৩ ও ২/এ নম্বর রোডে অবস্থিত ১৪ নম্বর প্লটে নির্মিত একটি বহুতল ভবন (৫ কাঠা জমি), যার বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। এছাড়া, মাইক্রো ট্রেড ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড–এর নামে গাজীপুরের কাশিমপুর পূর্ব বাগাবাড়ী এলাকায় ৪১ শতাংশ জমি (সি.এস ও এস.এ ১৪৫ নং দাগ; আর.এস ৩৬৫ নং দাগ), যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা, সেটিও ক্রোকের আওতায় আনা হয়েছে।
সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ সুপার জনাব আল মামুন–এর আবেদনের প্রেক্ষিতে গত ১৬ জুন ২০২৫ তারিখে ঢাকার সিনিয়র স্পেশাল জজ, মহানগর দায়রা জজ আদালত এ সম্পদগুলোর ওপর ক্রোকাদেশ প্রদান করেন।
সিআইডির তদন্তে জানা যায়, ‘ধামাকা শপিং’ নামীয় অনলাইন প্ল্যাটফর্মটি কোনও বৈধ নিবন্ধন ছাড়াই Invariant Telecom Bangladesh Ltd.–এর ছত্রছায়ায় পরিচালিত হচ্ছিল। প্রতিষ্ঠানটি বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে পণ্য সরবরাহের লোভ দেখিয়ে হাজার হাজার গ্রাহক ও সেলারদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। এসব পণ্যের বেশিরভাগই গ্রাহকের কাছে পৌঁছায়নি, বরং তা আত্মসাৎ করা হয়।
তদন্তে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটির নিজস্ব কোনো ব্যাংক হিসাব না থাকলেও তারা Invariant Telecom-এর সাউথইস্ট ব্যাংক, সিটি ব্যাংক ও ডাচ্–বাংলা ব্যাংকের একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যবসায়িক লেনদেন চালাতো। শুধুমাত্র সাউথইস্ট ব্যাংকের একটি হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে ধামাকা শপিং–সংক্রান্ত লেনদেন হয়েছে ৫৮৮ কোটি ৯১ লাখ টাকার, অথচ ২০২১ সালের ২৭ জুন ওই হিসাবটিতে ব্যালেন্স ছিল মাত্র ৯৩ হাজার ৭৩১ টাকা। এ তথ্য সুনির্দিষ্ট আর্থিক জালিয়াতির প্রমাণ বহন করে।
সিআইডি আরও জানিয়েছে, আত্মসাৎকৃত অর্থ ধামাকার এমডি চিন্তী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাউন্টে স্থানান্তর করা হয়। এমনকি Mico Trade Food and Beverage–এর হিসাবেও এই অর্থ অবৈধভাবে স্থানান্তর করা হয়, যা মানি লন্ডারিং অপরাধের মধ্যে পড়ে।
এই অভিযোগের ভিত্তিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ৪(২)/৪(৪) ধারায় রাজধানীর বনানী মডেল থানায় ২০২১ সালের ৯ সেপ্টেম্বর একটি মামলা (নং: ১৩) দায়ের করা হয়।
সিআইডির তদন্তে আরও উঠে এসেছে, সব আসামি বর্তমানে বিদেশে পলাতক এবং তারা আত্মসাৎকৃত অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার করেছে। বিদেশে পাচার হওয়া অর্থের উৎস, গন্তব্য ও ব্যবহারের বিস্তারিত অনুসন্ধানে বিশেষ পুলিশ সুপার জনাব আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস তদন্ত দল কাজ করছে।
এই বিভাগের আরও খবর
ডেভেলপারদের মাধ্যমে ফ্ল্যাট–জমি পুনর্বিক্রয়ে ভোগান্তি বন্ধে সরকারের নতুন নির্দেশনা
ফ্ল্যাট ও জমি পুনরায় বিক্রি বা হস্তান্তরের সময়…
বাংলাদেশের বাজারে কোরিয়ান খাবারের চাহিদা বাড়াতে আগ্রহী সিউল
বাংলাদেশের বাজারে কোরিয়ান পণ্যের উপস্থিতি ও বাণিজ্য সম্প্রসারণে…
পূর্বাচলে ১ ডিসেম্বর শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫’
বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে তিন দিনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী…
মানবপাচারের মামলায় বায়রার সাবেক নেতা ফকরুল গ্রেপ্তার
প্রতিশ্রুত কাজ না দিয়ে বিদেশে আটকে রেখে শ্রমিক…
৯ মাসে ৩৩ হাজার কোটি টাকার ব্যবসা, মুনাফায় ৪৬ শতাংশ পতন বিএটিবিসির
চলতি বছরের প্রথম নয় মাসে প্রায় ৩৩ হাজার…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

