তিনটি অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান চালাল দুদক
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৫, ২০২৫
২৫ জুন ২০২৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ তিনটি পৃথক অভিযোগের ভিত্তিতে রাজধানী ঢাকাসহ রাজশাহী ও রংপুরে অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দুর্নীতি, অব্যবস্থাপনা ও অনিয়মের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে বলে কমিশন সূত্র জানিয়েছে।
রাজশাহী মেডিকেলে অনিয়ম তদন্তে ছদ্মবেশে অভিযান
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহে অনিয়ম এবং হয়রানির অভিযোগে দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম পাঠায়। সদস্যরা ছদ্মবেশে রোগী সেজে হাসপাতালের ট্রলি সার্ভিস এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা ঘুরে দেখেন। রোগীরা জানান, ট্রলিম্যানদের ১০০ থেকে ২০০ টাকা না দিলে ট্রলি মেলে না।
এছাড়া প্রাইভেট অ্যাম্বুলেন্সের আধিপত্যে জরুরি সেবা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ ওঠে। পরে টিম হাসপাতালের সেন্ট্রাল স্টোরে গিয়ে ওষুধ সংক্রান্ত স্টক রেজিস্টার পর্যালোচনা করে এবং অনিয়মের প্রাথমিক সত্যতা পায়। দুদক টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয়।
জাল সনদে চাকরির অভিযোগে সাব-রেজিস্ট্রার খোঁজে অভিযান
রংপুর জেলার পীরগাছা উপজেলার সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে জাল সনদের মাধ্যমে ‘মুজিবনগর কর্মচারী’ পরিচয়ে চাকরি নেওয়ার অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত কর্মকর্তা অনুপস্থিত ছিলেন। অফিসের কর্মচারীরা জানান, তিনি ছুটিতে আছেন।
চাকরি সংক্রান্ত কোনো বৈধ রেকর্ডপত্রও পাওয়া যায়নি। দুদক জানিয়েছে, সংশ্লিষ্ট সনদ ও রেকর্ড সংগ্রহ করে যাচাই-বাছাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
মেরিডিয়ান ফাইন্যান্সে অর্থপাচার ও ঋণ অনিয়মের অভিযোগ
রাজধানীর মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অর্থপাচার, ঋণ বিতরণে অনিয়ম এবং আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান চালানো হয়।
এনফোর্সমেন্ট টিম প্রতিষ্ঠানটির কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের গঠন কাঠামো, আর্থিক লেনদেন ও ঋণ সংক্রান্ত রেকর্ডপত্র যাচাই করে। এ সময় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ নথি, হিসাব বিবরণী ও ডকুমেন্ট সংগ্রহ করা হয়। এসব পর্যালোচনা শেষে অভিযোগের সত্যতা ও মাত্রা নির্ধারণ করে কমিশনের নিকট পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

