‘তাণ্ডব’ সিনেমার পাইরেসির মূল হোতা নোয়াখালী থেকে গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৮, ২০২৫
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত আলোচিত ও দর্শকপ্রিয় সিনেমা ‘তাণ্ডব’-এর এইচডি পাইরেসির ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামিকে নোয়াখালীর সুধারাম এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত এই অভিযানে মঙ্গলবার (১৭ জুন) বিকাল ৫টা ৫০ মিনিটে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম টিপু সুলতান (৩৫)। তিনি বেগমগঞ্জ থানাধীন কালিকাপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম খলিলুর রহমান, মাতার নাম সাহিদা আক্তার সুলতানা।
জেলা গোয়েন্দা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায়, ঢাকার বনানী থানায় কপিরাইট আইনের ৮৪/৮৫/৮৭ ধারা অনুযায়ী দায়েরকৃত একটি মামলার ১নং এজাহারনামীয় আসামি সুধারামের মোহাম্মদিয়া হোটেলের পাশে অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায় ওসি ডিবি মোহাম্মদ আশরাফ উদ্দিনের নেতৃত্বে এসআই (নি.) শ্রী রাম চন্দ্র ভট্টাচার্য্য এবং সঙ্গীয় অফিসারদের সমন্বয়ে অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ঈদের সময় ‘তাণ্ডব’ সিনেমাটি বেআইনিভাবে পাইরেসি করে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পুরো এইচডি সংস্করণ ছড়িয়ে দেওয়া হয়, যা সিনেমার ব্যবসায়িক ক্ষতি করে। সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) এ ঘটনায় বনানী থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত টিপু সুলতানের বিরুদ্ধে ডিএমপি’র বনানী থানায় দায়েরকৃত মামলায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা।
এই বিভাগের আরও খবর
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

