যমুনা সেতুতে দুর্ঘটনায় পাঁচ গাড়ি বিকল, ২০ কিলোমিটার দীর্ঘ যানজট
- প্রান্তকাল ডেস্ক
- জুন ১৪, ২০২৫
যমুনা সেতুর ওপর একাধিক সড়ক দুর্ঘটনা ও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ জুন) মধ্যরাত থেকে শুরু হয়ে শনিবার (১৪ জুন) সকাল পর্যন্ত সেতুর পূর্ব প্রান্তের টোল প্লাজা থেকে পুংলি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে এ যানজটের চিত্র দেখা যায়।
সেতু কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে যমুনা সেতুর ওপর একাধিক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় চার থেকে পাঁচটি গাড়ি বিকল হয়ে পড়লে সেতুর উভয় প্রান্তে যান চলাচল ব্যাহত হয়। ফলে একাধিক দফায় টোল আদায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং দুর্ঘটনা কবলিত যানবাহন সরাতে সময় লেগে যায়।
দীর্ঘসময় ধরে চলা এ পরিস্থিতির কারণে শনিবার সকাল পর্যন্ত সেতুর পূর্বাংশের টোল প্লাজা, গোলচত্বর, ইব্রাহীমাবাদ ও জোকারচর এলাকায় প্রচণ্ড যানজট দেখা দেয়। যানজটে আটকে পড়েন ঢাকাগামী হাজারো যাত্রী, যারা গরম ও দীর্ঘ অপেক্ষায় চরম ভোগান্তির শিকার হন।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন,
“রাতে সেতুর ওপর পরপর দুর্ঘটনায় পাঁচটি গাড়ি বিকল হয়ে পড়ে। সেগুলো অপসারণ করতে সময় লাগে। নিরাপত্তার স্বার্থে কিছু সময় টোল আদায় বন্ধ রাখতে হয়েছিল। সকালে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।”
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন,
“দুর্ঘটনার কারণে যানবাহনের চাপ বেড়ে যায়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আশা করা যাচ্ছে দ্রুত স্বাভাবিক গতি ফিরে আসবে।”
যমুনা সেতু পূর্ব থানার ওসি ফয়েজ আহমেদ বলেন,
“পিকআপ ও ট্রাকের সংঘর্ষ থেকে এই সংকটের সূচনা হয়। যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে।”
এদিকে, যানজটে আটকে থাকা যাত্রীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, মহাসড়কে দ্রুত রেসপন্স ইউনিট না থাকায় দীর্ঘ সময় ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সকাল ৮টার পর থেকে যান চলাচল কিছুটা গতি পেলেও, এখনও অনেক এলাকায় থেমে থেমে গাড়ি চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এই বিভাগের আরও খবর
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

