ডিএসইর পরিস্থিতি পর্যালোচনায় রোববার যাচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৭, ২০২৫
দেশের শেয়ারবাজারের চলমান অস্থিরতা এবং বাজার স্থিতিশীল করতে করণীয় বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী রবিবার (১৮ মে) সরেজমিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে যাবেন।
ডিএসই সূত্রে জানা গেছে, ড. আনিসুজ্জামান রোববার ডিএসইর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন এবং পরবর্তী পর্যায়ে বাজার সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গেও মতবিনিময় করবেন। বৈঠকে শেয়ারবাজারে দীর্ঘদিনের পতনের কারণ বিশ্লেষণ, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাঠামোগত পুনর্গঠনসহ বেশ কিছু প্রস্তাব উত্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

এর আগে গত ৬ মে ডিএসই সফরের পরিকল্পনা থাকলেও ব্যক্তিগত কারণে তা স্থগিত হয়। সেই সফরেরই পুনঃনির্ধারিত তারিখ হিসেবে ১৮ মে ডিএসইতে যাচ্ছেন তিনি।
সূত্র মতে, বাজার পরিস্থিতি নিয়ে প্রথমে ডিএসইর অভ্যন্তরীণ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন ড. আনিসুজ্জামান। এরপর স্টেকহোল্ডারদের নিয়ে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর তিনি ডিএসই কার্যালয় ঘুরে দেখবেন।
প্রসঙ্গত, রাশেদ মাকসুদের নেতৃত্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত হওয়ার পর থেকে দেশের প্রধান শেয়ারবাজার ক্রমাগত পতনের মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময়ে মূল্যসূচক গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এই প্রেক্ষাপটে বাজারের বর্তমান সংকট নিরসনে এবং সম্ভাব্য সমাধানের পথ খোঁজতেই ড. আনিসুজ্জামান চৌধুরীর এ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
এই বিভাগের আরও খবর
এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ
বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ…
ডেভেলপারদের মাধ্যমে ফ্ল্যাট–জমি পুনর্বিক্রয়ে ভোগান্তি বন্ধে সরকারের নতুন নির্দেশনা
ফ্ল্যাট ও জমি পুনরায় বিক্রি বা হস্তান্তরের সময়…
বাংলাদেশের বাজারে কোরিয়ান খাবারের চাহিদা বাড়াতে আগ্রহী সিউল
বাংলাদেশের বাজারে কোরিয়ান পণ্যের উপস্থিতি ও বাণিজ্য সম্প্রসারণে…
পূর্বাচলে ১ ডিসেম্বর শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫’
বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে তিন দিনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী…
মানবপাচারের মামলায় বায়রার সাবেক নেতা ফকরুল গ্রেপ্তার
প্রতিশ্রুত কাজ না দিয়ে বিদেশে আটকে রেখে শ্রমিক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

