দুই দশক পর শনিবার শেয়ার বাজারে লেনদেন, সূচকের ঊর্ধ্বগতি
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৭, ২০২৫
প্রায় দুই দশক পর প্রথম বারের মতো শনিবার লেনদেন শুরু হয়েছে দেশের শেয়ার বাজারে। ঐতিহাসিক এ দিনে শেয়ার বাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
শনিবার (১৭ মে) সকাল ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হলে প্রাথমিক পর্যায়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচক ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১২টা ২৯ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট। ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ১ পয়েন্ট।

এই সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২২২ কোটি ৩০ লাখ টাকার বেশি। মোট ২২২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ৯৯টির দাম কমেছে এবং ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।
সিএসইতেও একই প্রবণতা দেখা গেছে। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার ফলে সিএসইর সূচকও ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে, তবে উভয় বাজারেই লেনদেনের গতি তুলনামূলকভাবে ধীর।
এ প্রসঙ্গে বাজার সংশ্লিষ্টরা জানান, শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় ২০০৫ সাল থেকে দুইদিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকত। তবে এবার ঈদুল আযহা উপলক্ষে ১০ দিনের টানা ছুটি ঘোষণা করায় সরকার ১৭ ও ২৪ মে শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী, আজ (শনিবার) শেয়ারবাজারে লেনদেন চালু করা হয়েছে।
দীর্ঘ ২০ বছর পর শনিবার লেনদেন হওয়াকে বাজারের জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে তারা এটাও বলছেন, সাপ্তাহিক ছুটির পরিবর্তনে দীর্ঘমেয়াদে বাজারে ধারাবাহিকতা এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণে প্রভাব পড়তে পারে।
প্রথম ঘণ্টার লেনদেনে বাজার কিছুটা চাপের মুখে পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের গতিবিধি স্থিতিশীল হতে শুরু করে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এমন দিনে বাজারে কিছুটা দ্বিধা-দ্বন্দ্ব থাকলেও সামগ্রিকভাবে এটি একটি ইতিবাচক সূচনা।
এই বিভাগের আরও খবর
ডেভেলপারদের মাধ্যমে ফ্ল্যাট–জমি পুনর্বিক্রয়ে ভোগান্তি বন্ধে সরকারের নতুন নির্দেশনা
ফ্ল্যাট ও জমি পুনরায় বিক্রি বা হস্তান্তরের সময়…
বাংলাদেশের বাজারে কোরিয়ান খাবারের চাহিদা বাড়াতে আগ্রহী সিউল
বাংলাদেশের বাজারে কোরিয়ান পণ্যের উপস্থিতি ও বাণিজ্য সম্প্রসারণে…
পূর্বাচলে ১ ডিসেম্বর শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫’
বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে তিন দিনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী…
মানবপাচারের মামলায় বায়রার সাবেক নেতা ফকরুল গ্রেপ্তার
প্রতিশ্রুত কাজ না দিয়ে বিদেশে আটকে রেখে শ্রমিক…
৯ মাসে ৩৩ হাজার কোটি টাকার ব্যবসা, মুনাফায় ৪৬ শতাংশ পতন বিএটিবিসির
চলতি বছরের প্রথম নয় মাসে প্রায় ৩৩ হাজার…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

