ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: বিচার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, উত্তাল ক্যাম্পাস
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৫, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দিনভর ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত অর্ধদিবস শোক কর্মসূচি প্রত্যাখ্যান করে পূর্ণদিবস ধর্মঘট পালন করছেন।
সকাল থেকে কলাভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদসহ বিভিন্ন ভবনের সামনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। তারা সকল শ্রেণি কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ডে অনুপস্থিত থাকার আহ্বান জানান।
বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ঘুরে দেখা যায়, অধিকাংশ শ্রেণিকক্ষ তালাবদ্ধ এবং প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়েছে। বিকেল ৫টায় অপরাজেয় বাংলার পাদদেশে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
অন্যদিকে, নিহত শাহরিয়ারের রাজনৈতিক সংগঠন ছাত্রদলের নেতা-কর্মীরাও আজ পৃথকভাবে বিক্ষোভে অংশ নেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
শাহরিয়ার হত্যার ঘটনায় ইতোমধ্যে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেলের ধাক্কা লাগা নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে শাহরিয়ার নিহত হন। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষের আবাসিক ছিলেন। একই সঙ্গে তিনি হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
হত্যার ঘটনায় তাঁর বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুরের মো. তামিম হাওলাদার (৩০), পলাশ সরদার (৩০) এবং ডাসারের সম্রাট মল্লিক (২৮)। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মনসুর জানান, গ্রেপ্তার তিনজনই ভাসমান হকার এবং নেশাসক্ত। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
এদিকে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ক্ষোভ ও উত্তেজনা বাড়ছে। তারা দাবি করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতায় এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদ জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে শিক্ষক ও অভিভাবক মহলের পক্ষ থেকেও।
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর…
রয়টার্সের এক্সক্লুসিভ: ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাষ্ট্র
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার প্রেক্ষাপটে মার্কিন সামরিক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
