আইইবি ও আইএবি স্বীকৃতির দাবিতে উত্তাল হাবিপ্রবি
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৩, ২০২৫
হাবিপ্রবি প্রতিনিধি:
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ’র (আইইবি) স্বীকৃতি প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইঞ্জিনিয়ারিং অনুষদ ও সিএসই অনুষদের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ই মে) দুপর ১ টায় বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত ই খুদা একাডেমিক বিল্ডিংয়ের সামনে এই বিক্ষোভ প্রদর্শন করে এবং বিক্ষোভ শেষে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। অপরদিকে গত সোমবার (১২ মে) থেকে দ্যা ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশের স্বীকৃতির দাবিতে আন্দোলন করছে আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা। এছাড়াও ক্লাস ও ল্যাব সুবিধার দাবিতে ক্লাস পরীক্ষাও বর্জন করেছে বলে জানা যায়।
শিক্ষার্থীরা বলেন,”দীর্ঘদিন ধরে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলেও আমরা ইঞ্জিনিয়াররা আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত, আমাদের যে প্রাপ্য সম্মান,সুযোগ-সুবিধা সেগুলো থেকেও আমরা বঞ্চিত। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ইঞ্জিনিয়ারিং অনুষদগুলো আছে, দীর্ঘদিন হয়ে গেলেও আমরা আমাদের যে ক্লাসরুম সংকট তা নিরসন হয়নি। এখনও আমাদের ৪/৫ টি ব্যাচকে মাত্র দুইটি রুমে ক্লাস করতে হয় ৷ আমাদের যে ল্যাবের সুযোগ-সুবিধা থাকার কথা সেটি আমরা এখনও পাইনি। ইউটিউবে ভিডিও দেখে আমাদের ল্যাব ক্লাস করতে হয়।”
শিক্ষার্থীরা আরও বলেন, “শুধু তাই নয় প্রতিষ্ঠার পর থেকেই আমাদের অনুষদ বা বিভাগগুলোতে শিক্ষক সংকট এটা যেনো আমাদের গলার কাটা। প্রতিটি বিভাগে মাত্র ৪/৫ জন শিক্ষক। ফলে এই ৪/৫ জন শিক্ষককে একই সাথে ৩ থেকে ৪ টি কোর্স নিতে হয়। সব থেকে বড় কথা আমরা একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও আমাদের আইইবি মেম্বারশীপ নেই। যার ফলে চার পাঁচ বছর পড়াশুনা শেষ করে আমরা নিজেদেরকে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে পারি না। তাই আমাদের দাবি আমাদের যে ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো আছে এগুলোকে আইইবি’র আওতাভুক্ত করতে হবে।আর তা করার জন্য যে ব্যবস্থা নেয়া দরকার আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সেই সব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) বাংলাদেশের প্রকৌশল পেশাজীবীদের জাতীয় সংগঠন।IEB হলো বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের অভিভাবক সংস্থা। এই সংস্থা টি সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ দ্বারা নিবন্ধিত। আইইবিতে বর্তমানে সকল প্রকৌশল বিভাগ অন্তর্ভুক্ত।
এই বিভাগের আরও খবর
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

