নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিহ্যাব হাউজিং অ্যান্ড ট্রেড এক্সপো
- অর্থনৈতিক প্রতিবেদক
- মে ৩১, ২০২৫
১২ বছর পর প্রবাসীদের জন্য যুক্তরাষ্ট্রে রিহ্যাবের বড় আয়োজন
ঢাকা, ৩১ মে ২০২৫
বাংলাদেশের রিয়েল এস্টেট খাতকে প্রবাসীদের মাঝে আরও দৃশ্যমান ও বিনিয়োগবান্ধব করে তুলতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী রিহ্যাব হাউজিং অ্যান্ড ট্রেড এক্সপো।
আগামী ৭ থেকে ৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত নিউইয়র্কের লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে এই এক্সপোর আয়োজন করবে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
এই মেলার মাধ্যমে দেশের আবাসন প্রতিষ্ঠানগুলো তাদের প্রকল্প, বিনিয়োগ পরিকল্পনা ও সেবা প্রবাসী বাংলাদেশিদের সামনে তুলে ধরবে। থাকবে সেমিনার, মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক পরিবেশনা—যা প্রবাসী জীবনের সঙ্গে দেশের আবেগঘন সংযোগকে আরও নিবিড় করে তুলবে।
রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলীম উল্লাহ জানান, বৈরী আবহাওয়া এবং আসন্ন ঈদ-উল-আজহার কারণে কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে অর্থ জমা দিতে পারেনি। তাই অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সুবিধার্থে ফি জমার সর্বশেষ সময়সীমা ২০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
ইতোমধ্যে ফেয়ার ভেন্যু পরিদর্শন করেছেন রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান মোঃ আলিম উল্লাহ, কো-চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক, প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ফরহাদ ও রিহ্যাবের যুক্তরাষ্ট্র প্রবাসী সদস্য সাইদুল ইসলাম বাদল। তারা স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, সাংবাদিক এবং বাংলাদেশি প্রেস ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতিসভা করেন।
রিহ্যাব এর আন্তর্জাতিক মেলার ধারাবাহিকতা
বিদেশে রিহ্যাব মেলার আয়োজন নতুন নয়। এর আগে দুবাই, লন্ডন, রোম, কুয়ালালামপুর ও টরন্টোতে একাধিকবার সফলভাবে এক্সপো আয়োজন করেছে রিহ্যাব। তবে যুক্তরাষ্ট্রে সর্বশেষ মেলা অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। সেই হিসেবে ১২ বছর পর যুক্তরাষ্ট্রে পুনরায় রিহ্যাব এক্সপো অনুষ্ঠিত হচ্ছে, যা প্রবাসীদের মাঝে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের মেলায় অংশ নেবে দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠানগুলো। একাধিক কোম্পানি প্রবাসীদের জন্য বিশেষ অফার ও ডিসকাউন্ট প্যাকেজ নিয়ে হাজির হবে, যা রিয়েল এস্টেট বিনিয়োগে উৎসাহ জোগাবে।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের এক্সপো দেশের আবাসন খাতে বৈদেশিক বিনিয়োগ, রেমিট্যান্স প্রবাহ, এবং আন্তর্জাতিক ক্রেতা-বিক্রেতা সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও খবর
ডেভেলপারদের মাধ্যমে ফ্ল্যাট–জমি পুনর্বিক্রয়ে ভোগান্তি বন্ধে সরকারের নতুন নির্দেশনা
ফ্ল্যাট ও জমি পুনরায় বিক্রি বা হস্তান্তরের সময়…
বাংলাদেশের বাজারে কোরিয়ান খাবারের চাহিদা বাড়াতে আগ্রহী সিউল
বাংলাদেশের বাজারে কোরিয়ান পণ্যের উপস্থিতি ও বাণিজ্য সম্প্রসারণে…
পূর্বাচলে ১ ডিসেম্বর শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫’
বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে তিন দিনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী…
মানবপাচারের মামলায় বায়রার সাবেক নেতা ফকরুল গ্রেপ্তার
প্রতিশ্রুত কাজ না দিয়ে বিদেশে আটকে রেখে শ্রমিক…
৯ মাসে ৩৩ হাজার কোটি টাকার ব্যবসা, মুনাফায় ৪৬ শতাংশ পতন বিএটিবিসির
চলতি বছরের প্রথম নয় মাসে প্রায় ৩৩ হাজার…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

