রেকছনা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, স্বামী গ্রেফতার করে স্বীকারোক্তি নিয়েছে পিবিআই যশোর
- প্রান্তকাল ডেস্ক
- মে ৩০, ২০২৫
স্টাফ রিপোর্টার | যশোর, ৩০ মে ২০২৫:
ঝিনাইদহের রেকছনা খাতুন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। হত্যাকাণ্ডের প্রায় আড়াই মাস পর তার স্বামী মো. রাকিব হোসেন ওরফে সিজারকে মুন্সীগঞ্জের মাওয়া থেকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে সে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে।
পিবিআই সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ধানহাড়িয়া গ্রামের বাসিন্দা রেকছনা খাতুন (৪০) প্রায় পাঁচ বছর আগে যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা মো. রাকিব হোসেন ওরফে সিজারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল।
গত ১০ মার্চ সকাল ৭টা ৩০ মিনিটে পারিবারিক বিরোধের জেরে রাকিব হোসেন স্ত্রী রেকছনার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে রেকছনাকে কুপিয়ে হত্যা করে সে ঘটনাস্থল থেকেই পালিয়ে যায়।
ঘটনার পর নিহতের বাবা ছানোয়ার মণ্ডল বাদী হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা (নম্বর-০৭, তারিখ: ১০/০৩/২০২৫, ধারা: ৩০২ পেনাল কোড) দায়ের করেন।
অভিযান ও গ্রেফতার
পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের সার্বিক তত্ত্বাবধান এবং যশোর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবার নির্দেশনায় অনুসন্ধান শুরু করে পিবিআই যশোর। তদন্তে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (নিঃ) রিপন কুমার সরকার এবং তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) রতন মিয়া ও এসআই (নিঃ) রেজোয়ান।
পলাতক আসামিকে ধরতে এর আগে গাজীপুর ও চট্টগ্রামে অভিযান চালানো হয়। অবশেষে গত ২৯ মে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানার দক্ষিণ মেদিনী মণ্ডল এলাকায় অভিযান চালিয়ে পদ্মাসেতু উত্তর থানা পুলিশের সহায়তায় রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়।
আদালতে স্বীকারোক্তি
পরে ২৯ মে তাকে চৌগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, বিচারক মাহবুবা শারমিনের আদালতে রাকিব হোসেন স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআই জানায়, রাকিব হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং নিজের অবস্থান আড়াল করতে দেশের বিভিন্ন জায়গায় ঘন ঘন স্থান পরিবর্তন করছিল।
পিবিআই যশোর জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অপরাধীকে গ্রেফতারের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করা হবে।
এই বিভাগের আরও খবর
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

